প্রকাশ্যে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

প্রকাশ্যে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:৫২
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:৫২
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে হাটের ইজারাদারের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর তুলাধনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান বলেন, ভুক্তভোগী হাট ইজারাদার ওবায়দুল ইসলাম তপু সাধারণ ডায়েরী করলে আজ (২৮ ফেব্রুয়ারী) শনিবার সকাল ১০ টায় রাকিবুর রহমান রাজার বিরুদ্ধে ‘ভয়ভীতি ও চাঁদা দাবি’ মামলা রেকর্ড করা হয়। মামলা নং- ১৮, ২৮/০২/২৬। এরই প্রেক্ষিতে গুরুদাসপুর থানা পুলিশের অভিযানে নাজিরপুর ইউনিয়নের  চন্দ্রপুর তুলাধনা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বিজ্ঞাপন

রাকিবুর রহমান রাজাকে গ্রেফতারের পরপরই নাটোর পুলিশ সুপারের নির্দেশে তাকে ডিবি পুলিশের মাধ্যমে নাটোরে প্রেরণ করা হয়।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে গুরুদাসপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে হাট-বাজার ইজারা দিতে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। তারা দুজনেই হাট-বাজার ইজারায় উন্মুক্ত দরপত্রে অংশ নিয়ে ছিলেন। ১৪ হাজার টাকা মূল্যের হাটটি সর্বোচ্চ ২১ হাজার টাকায় ইজারা পান তপু।

এতে ক্ষুব্ধ হয়ে ইজারা শেষে উপজেলাপরিষদের সামনে প্রকাশ্যে চাঁদা দাবি করে হুমকি দেন রাকিবুর রহমান রাজা। এই ঘটনার পর গত(২৭ফেব্রুয়ারি) শুক্রবার চাঁদা দাবি ও হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

বিজ্ঞাপন

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুরুদাসপুর উপজেলা পরিষদ ভবনের প্রধান ফটকে থানার ওসি শফিকুজ্জামান দাঁড়িয়ে আছেন। তাঁর পাশে চন্দ্রপুর তুলাধুনা হাটের ইজারাদার ওবায়দুল ইসলাম (তপু) সহ ৮ থেকে ১০ জন দাঁড়িয়ে আছেন।

এ সময় হালকা গোলাপি রঙের গেঞ্জি পরা এক যুবক হাত উঁচিয়ে ওবায়দুল ইসলামের দিকে তেড়ে আসেন। সবার সামনেই তিনি তাঁর কাছে ৫ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাঁকে মাটিতে শুইয়ে ফেলবেন বলে হুংকার দেন। তিনি গালাগাল করতে থাকলে ওসি সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বিদায় করে দেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত