গণঅভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনায় তদন্তের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

গণঅভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনায় তদন্তের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ মার্চ, ২০২৬ | ৮:৫৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ মার্চ, ২০২৬ | ৮:৫৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ছাত্র গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুরক্ষা বিষয়ে জুলাই সনদে সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত হয়েছে, সেই নীতিতেই আছে সরকার। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পুলিশ হত্যার ঘটনা পুনঃতদন্তের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, এই বিচার নিয়ে এলজিআরডি মন্ত্রী কী বলেছে এ নিয়ে আমি জানি না। আমি এমন কিছু বলিনি। জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুরক্ষা দেওয়ার অধ্যাদেশ হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে- সেই নীতিতেই আছে সরকার।

আজ রোববার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী হিসেবে সেনাবাহিনী মাঠে ছিল। সশস্ত্র বাহিনীর মাঠে থাকার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে ঠিক করা হবে। তারাও মাঠে থাকতে চায় না। আইনশৃঙ্খলার অবস্থা বিবেচনা করে সশস্ত্র বাহিনী তুলে নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, র‍্যাবের বিলুপ্তি কিংবা নাম পরিবর্তনের বিষয়ে বাস্তবতার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারেও নির্দেশনা জারি করা হয়েছে।

মন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিবেশী হিসেবে ভারতের সাথে লেনদেন-যাতায়াত আছে। নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। পারস্পরিক সম মর্যাদার ভিত্তিতে দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা যেন না হয়-সেই বিষয়ে জোর দিয়েছি। তারা আশ্বাস দিয়েছে-এ নিয়ে ব্যবস্থা হয়েছে। টুরিস্ট ভিসা ধাপে ধাপে বাড়বে।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমেদ বলেন, সংসদের প্রথম অধিবেশন ১৩৩ অধ্যাদেশ ও ১টি আদেশ উত্থাপন করা হবে। এর মধ্যে কোনটা গৃহীত হবে, কোনটার কিছু অংশ ও কোনটা বাতিল হবে তা সংসদে নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের বিভিন্ন প্রকল্প নিয়ে কথা হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিদূর্ঘটনার পরে সেখানে আরও নিরাপত্তার বিষয়টি আলোচনা হয়েছে। কোনো উপজেলা যেন ফায়ার সার্ভিসের অফিস ছাড়া না থাকে। নতুন নিয়োগ দেয়া হবে ফায়ার সার্ভিসে। অতীতে দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত