বিতর্কিত তানজিন তিশার বিরুদ্ধে সহশিল্পীকে মেরে রক্তাক্ত করার অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

বিতর্কিত তানজিন তিশার বিরুদ্ধে সহশিল্পীকে মেরে রক্তাক্ত করার অভিযোগ

বিনোদন ডেস্ক
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬ | ১২:২০
বিনোদন ডেস্ক
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬ | ১২:২০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিতর্কিত অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে। পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং চলাকালে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

এই নাটকে বিতর্কিত তিশার সহশিল্পী অভিনেত্রী সামিয়া অথৈ মঙ্গলবার (৩ মার্চ) ভিডিও-বার্তার মাধ্যমে গুরুতর অভিযোগটি সামনে আনেন। ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন তরুণ এই অভিনেত্রী।

সামিয়ার অভিযোগ অনুযায়ী, মানিকগঞ্জে দৃশ্য ধারণের সময় অভিনেত্রী সামিয়া অথৈকে সজোরে চড় ও খামচি দিয়ে আহত করেন তিশা!

বিজ্ঞাপন

নাটকটিতে তানজিন তিশা ও সামিয়া অথৈ ছাড়াও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, মোমেনা, মীর রাব্বী প্রমুখ।

জানা গেছে, ঘটনার সূত্রপাত একটি উপহারকে কেন্দ্র করে। তানজিন তিশার নতুন সিনেমার খবরে আনন্দিত হয়ে ২ মার্চ ঢাকা থেকে একটি উপহার নিয়ে শুটিং স্পটে যান সামিয়া অথৈ। সামিয়া জানান, তিশা সেই উপহার গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং অসৌজন্যমূলক আচরণ করেন। এতে অথৈ বিব্রত হয়ে নীরব থাকেন।

বিজ্ঞাপন

মূল ঘটনা ঘটে গতকাল অথৈয়ের প্রথম দৃশ্যের শুটিংয়ের সময়। অভিযোগ অনুযায়ী, দৃশ্য ধারণ চলাকালে তানজিন তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে ইচ্ছাকৃতভাবে অথৈকে খামচি দেন, এতে তার হাত ছুলে রক্ত বের হয়। ঘটনাটি উপস্থিত সবার সামনে ঘটে। অথৈ দাবি করেছেন, অপমানজনক ও যন্ত্রণাদায়ক পরিস্থিতি সত্ত্বেও তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেননি।

শুটিং মনিটরে বসে পুরো দৃশ্যটি দেখছিলেন শহিদুজ্জামান সেলিম ও পরিচালক রিংকু। অপ্রত্যাশিত ঘটনায় সেলিম বিস্ময় প্রকাশ করে অথৈয়ের কাছে জানতে চান, তিশা কেন এমন আচরণ করলেন এবং তাদের মাঝে আগে থেকে কোনও ঝামেলা ছিল কি না। তখন অথৈ জ্যেষ্ঠ এই অভিনেতার কাছে তিশার অতীত একটি হুমকির কথা শেয়ার করেন।

অথৈ জানান, এর আগে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ করার সময় তানজিন তিশা তাকে ফোন করে হুমকি দেন। শুধু তাকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েলসহ আরও কয়েকজনকে ফারহানের সঙ্গে কাজ না করার জন্য সতর্ক করেন। কারণ জানতে চাইলে তিশা নাকি দাবি করেন, ফারহান তার ‘জামাই’! ঘটনার পর অথৈ বিষয়টি ফারহানকে জানান এবং পরে তার সঙ্গে আর কাজ করেননি।

এদিকে শুটিংয়ের শেষ দৃশ্যতেও তানজিন তিশা ঘটান অপ্রীতিকর ঘটনা। সামিয়া জানান, আজ (৩ মার্চ) শেষ দৃশ্যে শুটিং চলাকালে তানজিন তিশা সামিয়া অথৈয়ের চোখে-মুখে প্রহার করেছেন। এতে সামিয়ার চোখ-মুখ ফুলে যায়। এবং ‘গালাগালি’ করেছেন বলেও অভিযোগ তোলেন।

অথৈয়ের অভিযোগ, মুশফিক ফারহান নিয়ে পুরনো ক্ষোভ থেকেই শুটিংয়ের সুযোগ নিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়েছে।

এ অভিযোগের বিষয়ে তানজিন তিশার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে সামিয়া অথৈ জানান, তিনি এই ঘটনার বিচার চেয়ে অভিনয়শিল্পী সংঘে আনুষ্ঠানিকভাবে জানাবেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত