জ্বালানি সংকট আতঙ্কে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় « বাংলাখবর প্রতিদিন

জ্বালানি সংকট আতঙ্কে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬ | ৪:৫৩
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬ | ৪:৫৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দিন যতই গড়াচ্ছে, বাংলাদেশের উদ্বেগ বাড়ছে। ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি খাত কোথায় যাবে, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও অনেকেই অতিরিক্ত তেল কিনছেন। পাশাপাশি জ্বালানি তেল পাচারের ঝুঁকিও তৈরি হয়েছে। যুদ্ধকালীন আমদানি নির্ভর এই খাতকে স্বাভাবিক রাখতে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছেন ভোক্তারা।

মধ্যপ্রাচ্য পুরোপুরি বিপর্যস্ত। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় সংকট ক্রমেই বাড়ছে। এর প্রভাব হরমুজ প্রণালির মাধ্যমে বৈশ্বিক জ্বালানি সরবরাহে পড়েছে।

এতে বিশ্বের অন্যান্য দেশের মতো জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় শঙ্কায় বাংলাদেশ। রাজধানীসহ দেশের ফিলিং স্টেশনগুলোতে বেড়ে গেছে ভিড়। ফুরিয়ে যেতে পারে মজুত; এই শঙ্কায় অনেকেই তড়িঘড়ি করে ছুটছেন এসব পাম্পে। আজ শুক্রবার (৬ মার্চ) এই দূরাবস্থা ছিলো আরও বেগতিক। ক্রেতারা বলছেন, যুদ্ধের কারণে হয়তো চাপ বেড়ে গেছে পাম্পে। সবাই আতঙ্কে আছে যে তেল শেষ হতে পারে বা দাম বাড়তে পারে। তাই সবাই ট্যাংক ফুল করে রাখছেন গাড়ির।

বিজ্ঞাপন

ফুয়েল স্টেশনের কর্মীদের তথ্য অনুযায়ী, স্বাভাবিকের তুলনায় জ্বালানি তেলের চাহিদা অন্তত তিনগুণ বেড়ে গেছে। অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। বিক্রেতারা বলছেন, লোকজন মনে করছে দেশের তেল দ্রুত শেষ হয়ে যাবে, তাই তাড়াহুড়া করছে। ফলে পাম্পে চাহিদা অনেক বেড়ে গেছে এবং সবাই যতটা প্রয়োজন; তার চেয়ে অনেক বেশি পরিমাণে তেল নিচ্ছেন।

যুদ্ধ দীর্ঘ হলেও সংকট নিয়ন্ত্রণে রাখতে জ্বালানি ব্যবসায়ীরা আগে থেকেই অবৈধ মজুতদারি ঠেকানোর উদ্যোগ নেয়ার পরামর্শ দিচ্ছেন। ট্রাস্ট ফিলিং স্টেশনের পরিচালক লে. কর্নেল মো. রিয়াজুল কবির বলেন, সরবরাহ এখনো চলছে স্বাভাবিকভাবেই। তবে যেসব পাম্পের আন্ডারগ্রাউন্ড ট্যাংকি আছে, তারা অনেক সময় তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে। সরকারের উচিত বিষয়টি নজরে রাখা।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বলছে, দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত আছে, যা মার্চ পর্যন্ত চাহিদা মেটাতে সক্ষম। যদিও, খুব একটা অভয় দিতে পারছে না জ্বালানি মন্ত্রী। তার মতে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া ছাড়া আপাতত সমাধান নেই।

বিজ্ঞাপন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ গণমাধ্যমে বলেন, সারা পৃথিবীতে জ্বালানির একটা সংকট তৈরি হয়েছে। আমাদের যা পরিমাণ তেল আছে, তা কীভাবে সাশ্রয় করে ব্যবহার করা যায়, সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা চেষ্টা করছি, যা আছে তা যতটা সম্ভব সাশ্রয়ীভাবে ব্যবহার করতে। যুদ্ধ যতদিন চলবে, এই সংকট থাকবে। তারপরও আমরা বিভিন্ন উৎস থেকে তেল সরবরাহ বাড়ানোর জন্য কাজ করছি।

মাননীয় মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে জ্বালানির সংকট তৈরি হয়েছে। আমরা যা আছে তা সাশ্রয় করে চালানোর চেষ্টা করছি। যুদ্ধ যতদিন চলবে, এই সংকট থাকবে। তবে আমরা বিভিন্ন সোর্স ব্যবহার করে পরিস্থিতি সামাল দিতে চাই।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত