রাজশাহীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি প্রতারক তমাল গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি প্রতারক তমাল গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ | ৬:৪৫
রাজশাহী প্রতিনিধি
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ | ৬:৪৫
Link Copied!

রাজশাহীতে একাধিক চেক ও স্ট্যাম্প জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি অভিলাস দাস তমালকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। শুক্রবার (৬ মার্চ) দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, সিআর ৩৪৫/২৪ (রাজ) নম্বর মামলায় এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে আদালত তাকে সাজা দেন। এরপর থেকে তিনি আত্মগোপনে থেকে গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন।

অভিযোগ রয়েছে, তমাল বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চেক ও স্ট্যাম্পের মাধ্যমে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে আরও কয়েকটি চেক সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করার অভিযোগও রয়েছে। এ বিষয়ে কয়েকটি এনজিও আদালতে মামলাও দায়ের করেছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগীদের মধ্যে উপশহর এলাকার বাসিন্দা মাহবুবা খাতুন নীলা প্রায় ১২ লাখ টাকা এবং নগরীর অবয়ের মোড় এলাকার বাসিন্দা সজিব ও ব্যবসায়ী মনিসহ আরও কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

আরও জানা যায়, অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করে তিনি নগরীর নিউমার্কেট এলাকার মতো অভিজাত স্থানে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ২২৫/২৩ নম্বর একটি মামলাও রয়েছে। এছাড়া নারী সংক্রান্ত বিভিন্ন বিতর্কেও তার নাম জড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, নিজেকে আড়াল করতে তিনি প্রতারণার মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন। তাকে গ্রেপ্তারের সময় কয়েকজন কথিত সাংবাদিক ও অসাধু ব্যক্তি তার পক্ষ নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার তদন্ত কর্মকর্তা ওসি এএইচএম সিরাজুর রহমান জানান, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত