ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৯৯ মামলা « বাংলাখবর প্রতিদিন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৯৯ মামলা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬ | ১১:১৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬ | ১১:১৪
Link Copied!
পুরাতন ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুই দিনে ১ হাজার ৮৯৯টি মামলা করেছে। শনিবার (৭ মার্চ) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) ও শুক্রবার (৬ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

★ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৩৬ টি মোটরসাইকেলসহ সহ মোট ১১৯ টি মামলা হয়েছে।
★ট্রাফিক-লালবাগ বিভাগে ৪ টি বাস, ১১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৭৪ টি মোটরসাইকেলসহ মোট ১৩৪ টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

★ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮ টি বাস, ১ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৭৫ টি মোটরসাইকেলসহ মোট ১৩২ টি মামলা হয়েছে।
★ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০ টি বাস, ৪৫ টি ট্রাক, ৪১ টি কাভার্ডভ্যান, ৪১ টি সিএনজি ও ১১৬ টি মোটরসাইকেলসহ মোট ৩২০ টি মামলা হয়েছে।

★অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২ টি বাস, ১ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ১০২ টি মোটরসাইকেলসহ মোট ১৯০ টি মামলা হয়েছে।
★ট্রাফিক-মিরপুর বিভাগে ১০ টি বাস, ১০ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ১৫৩ টি মোটরসাইকেলসহ মোট ২৬৫ টি মামলা হয়েছে।

★ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৭ টি বাস, ২২ টি ট্রাক, ২৯ টি কাভার্ডভ্যান, ৭৮ টি সিএনজি ও ১৮৬ টি মোটরসাইকেলসহ মোট ৪৬৫ টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

★ট্রাফিক-গুলশান বিভাগে ১৮ টি বাস, ৮ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি ও ১০৫ টি মোটরসাইকেলসহ মোট ২৭১ টি মামলা হয়েছে।

★এছাড়াও অভিযানকালে মোট ৬৩১ টি গাড়ি ডাম্পিং ও ২৭৩ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত