ঢাকা ওয়াসার এমডিকে অপসারণ « বাংলাখবর প্রতিদিন

ঢাকা ওয়াসার এমডিকে অপসারণ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬ | ১১:৪৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬ | ১১:৪৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আবদুস সালাম ব্যাপারীকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।

আজ রবিবার (৮ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

অপসারিত এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। গত বছরের ১১ নভেম্বর অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তাকে ওয়াসার এমডি হিসেবে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল।

বিজ্ঞাপন

জানা গেছে, ওয়াসার তিনটি বড় প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন আবদুস সালাম ব্যাপারী। এসব প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছিল। এ অবস্থায় ওয়াসার মতো গুরুত্বপূর্ণ সংস্থার দায়িত্ব দেওয়া নিয়ে সমালোচনা হয়।

অন্যদিকে, আবদুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন।

পরে বিভিন্ন উৎস থেকে অর্জিত অর্থ তিনি অবৈধ পথে বিদেশে পাচার করেন। নিজের, স্ত্রী ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কানাডা ও যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ সম্পদ কেনার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

অনুসন্ধানে আরও দেখা গেছে, ২০১৮ সালে তিনি নিজের নাম ও স্ত্রী মাহবুবুন্নেছার নামে কানাডার টরন্টো শহরে একটি বাড়ি কেনেন। স্থানীয় ভূমি নিবন্ধন সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ মার্চ কেনা ওই বাড়ির বর্তমান মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। বিভিন্ন গণমাধ্যমেও টরন্টোতে তার পরিবারের নামে বাড়ি থাকার খবর প্রকাশিত হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত