পথচারীকে পেটালেন মডেল মনিকা কবির, ভাইরাল ভিডিও « বাংলাখবর প্রতিদিন

পথচারীকে পেটালেন মডেল মনিকা কবির, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬ | ১১:৫৬
বিনোদন ডেস্ক
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬ | ১১:৫৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সম্প্রতি রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে এক পথচারীকে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ফেসবুকে ভাইরাল হওয়া সেই ভিডিওটি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ঘটনাটি ঘটেছে রাজধানীর গুলশান এভিনিউ এলাকায়। জানা যায়, ভিডিওতে মারধর করা ওই নারী রাশিয়ান বংশোদ্ভূত মডেল মনিকা কবির। ভিডিওটি মনিকা নিজেই তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা যায়, গুলশানের ট্রাফিক সিগন্যালে অসংখ্য গাড়ি আটকে আছে। এমন সময় এক পথচারী কাঁধে ব্যাগ নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই ওই ব্যক্তির ব্যাগ মনিকার কনুইয়ে লাগে।

বিজ্ঞাপন

এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিকা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি পথচারীকে ধাক্কা দিয়ে হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করতে শুরু করেন। কয়েক মুহূর্ত ধরে তাকে মারধর করতে দেখা যায়। তবে অবাক করার বিষয়- আশপাশে অনেক মানুষ থাকলেও কাউকেই সেই পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে দেখা যায় না।

ওই ভিডিওর শেষ দিকে দেখা যায়, মারধরের ঘটনার পর মনিকা ভিডিও ধারণকারী ব্যক্তির দিকে তাকিয়ে একটি ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এই ঘটনার সমালোচনা করেছেন। তবে নেটিজেনদের একাংশের মত, ওই পথচারী নাকি মনিকার প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে গণমাধ্যমের কাছে এই রাশিয়ান মডেল অভিযোগ করেন, ওই ব্যক্তি তার কাছে এসে বাজে শব্দ উচ্চারণ করেছেন এবং ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেওয়ার পাশাপাশি তার গায়ে আপত্তিকরভাবে হাতও দিয়েছেন।

উল্লেখ্য, মনিকা কবির মূলধারার মডেলিং জগতে খুব একটা পরিচিত নন। তবে ইউটিউব সাক্ষাৎকার ও বিভিন্ন অনলাইন ভিডিওতে উপস্থিত হয়ে নানা বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে এর আগেও সামাজিক মাধ্যমে তিনি আলোচনায় এসেছেন। এবার রাজধানীর সড়কে পথচারীকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে বেশ বাজেভাবে সমালোচনায় এলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত