হোমনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

হোমনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১১ মার্চ, ২০২৬ | ২:০২
মো: রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১১ মার্চ, ২০২৬ | ২:০২
Link Copied!

কুমিল্লার হোমনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এসময় তিনি উপজেলার সকল শ্রেণি – পেশার মানুষের কাতারে বসে একসঙ্গে ইফতার করেন।

এর আগে সংসদ সদস্য সেলিম ভূঁইয়া বলেন, আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন। আমরা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করতে কাজ করে যাবো। আমরা কি কি কাজ করেছি তা প্রতি তিনমাস পর পর জনগণের সামনে তুলে ধরবো। আগামী ৫ বছর সাধারণ মানুষের সেবা করতে পারি সে দোয়া করবেন। হোমনা ও তিতাসকে একটি আধুনিক মডেল উপজেলা গড়ে তুলতে চাই। সেজন্য সব সময় আপনাদের সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহফুজুল ইসলাম ভুইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জাকির হাসান, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক আবদুল লতিফ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর সরকার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সরকার প্রমুখ। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী এমকে আনোয়ার সহ বিএনপি’র প্রয়াত সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা এবং মুসলিম উম্মার শান্তি কামনা এবং বর্তমান বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত