সংসারের জন্য আমি সব ছাড়তে পারবো: পূজা চেরি « বাংলাখবর প্রতিদিন

সংসারের জন্য আমি সব ছাড়তে পারবো: পূজা চেরি

বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৬ | ১:১৪
বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৬ | ১:১৪
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

শিশুশিল্পী থেকে তারকা নায়িকা হয়ে ওঠা পূজা চেরি এবার তার ক্যারিয়ারের ৮ বছর পূর্ণ করেছেন। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘দম’, যা নিয়ে বর্তমানে তিনি বেশ আলোচনায় রয়েছেন।

সম্প্রতি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ অংশ নিয়ে পূজা তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে সংসারের জন্য তিনি অভিনয় ছাড়তেও দ্বিধাবোধ করবেন না।

পডকাস্টে তিনি বলেন, “সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি চাই না আমার নামের সঙ্গে ডিভোর্স শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয়, সংসার আর অভিনয় একসঙ্গে চালিয়ে যাবো। আর যদি মনে হয় কোনোটা উনিশ-বিশ হচ্ছে, তবে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।”

বিজ্ঞাপন

এই খোলামেলা আলাপচারিতায় পূজা বিভিন্ন গুঞ্জন ও বিতর্ক নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। বিভিন্ন সময়ে তার নাম আব্দুল আজিজ, শাকিব খান, সিয়াম আহমেদ ও আদর আজাদের সঙ্গে জড়িয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে।

তবে পডকাস্টে তিনি জানিয়েছিলেন, এ ধরনের বিষয় তার ব্যক্তিগত জীবনকে কখনোই প্রভাবিত করতে পারবে না। নতুন সম্পর্কের ইঙ্গিতও দিয়েছেন তিনি।

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখলেও, পূজার কাছে জীবনসঙ্গী ও সংসারের গুরুত্ব সর্বোচ্চ। তিনি যোগ করেছেন, “সংসারের জন্য আমি নির্দ্বিধায় সব কিছু ছাড়তে পারব।”

বিজ্ঞাপন

এই বিশেষ পডকাস্ট আজ শনিবার (১৪ মার্চ) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ সম্প্রচারিত হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত