হোমনায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে তিতাস নদীতে নৌ র‍্যালি অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

হোমনায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে তিতাস নদীতে নৌ র‍্যালি অনুষ্ঠিত

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৬ | ৯:৪৪
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৬ | ৯:৪৪
Link Copied!

কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে তিতাস নদী রক্ষার দাবিতে নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশের নদী বাংলাদেশের প্রাণ, দেশ বাঁচান নদী বাঁচান’ স্লোগানে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস হোমনা উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার রামকৃষ্ণপুর বাজার লঞ্চঘাট এলাকায় তিতাস নদীর ওপর এই নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

গ্রীন ভয়েস হোমনা উপজেলা শাখার সমন্বয়ক সৈয়দ আনোয়ারের সভাপতিত্বে এবং গ্রীন ভয়েস বাঞ্ছারামপুর উপজেলা শাখার সমন্বয়ক মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ শাখার সমন্বয়ক জয় দেব ঘোষ।

বিজ্ঞাপন

এছাড়া বক্তব্য রাখেন সমাজকর্মী মো. শওকত আলি মোল্লা-উপদেষ্টা হোমনা উপজেলা শাখা,মো. মজিবুর রহমান-উপদেষ্টা বাঞ্ছারামপুর উপজেলা, নিলয় ঘোষ-সমন্বয়ক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা, শিশির, সুমন, অন্তু ও বায়োজিদ মিয়াসহ পরিবেশকর্মীরা।

বক্তারা বলেন, নদী বাংলাদেশের জীববৈচিত্র্য, পরিবেশ ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ। কিন্তু এক সময়ের খরস্রোতা ও প্রাণবন্ত তিতাস নদী বর্তমানে দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে।

তারা বলেন, দীর্ঘদিন ধরে নদীটি যথাযথভাবে খনন না হওয়ায় নাব্যতা কমে যাচ্ছে এবং নদী ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। পাশাপাশি নদীর তীর দখল করে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, যা নদীর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করছে। তাছাড়া নদীর তীরে বসবাসকারী মানুষের গৃহস্থালি বর্জ্য, হাট-বাজারের আবর্জনা এবং বিভিন্ন ড্রেনেজ লাইনের দূষিত পানি সরাসরি নদীতে গিয়ে পড়ায় নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ছে।

বিজ্ঞাপন

পরে তিতাস নদীর বিভিন্ন বাঁকে অবস্থান নিয়ে নদী রক্ষায় করণীয় বিষয়ে বক্তব্য ও স্লোগানের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নদী রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত