শপিং ব্যাগের মূল্য আদায়: আড়ংকে নোটিস « বাংলাখবর প্রতিদিন

শপিং ব্যাগের মূল্য আদায়: আড়ংকে নোটিস

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৬ | ১:৫৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৬ | ১:৫৪
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

শপিংয়ের পর ব্যাগের জন্য ক্রেতাদের কাছে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

রোববার (১৫ মার্চ) এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি।

রেজিস্ট্রি ডাকযোগে বাণিজ্যসচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালককে এ নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে জনস্বার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট করতে বাধ্য হবেন বলে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

নোটিশে আইনজীবী অভি বলেন, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কেনাকাটার পর বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে আড়ং, যা বাংলাদেশের আইনের পরিপন্থী। দেশের কোনো ব্যবসা প্রতিষ্ঠানই এ ধরনের কার্যক্রম করছে না। কিন্তু গত কয়েক মাস ধরে আড়ংয়ের বিভিন্ন শো-রুমে পণ্য কেনার পর ব্যাগের জন্য বাড়তি টাকা দিতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। ফলে অনেক ক্রেতাই হাতে করে কাপড় বহন করছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা।

তিনি বলেন, আড়ংয়ের এ কাজ ভোক্তাদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। একইসঙ্গে লঙ্ঘন করছে ব্যবসায়িক নৈতিকতার মান। তাদের দেখাদেখি বাংলাদেশে অন্যান্য ব্র্যান্ডের প্রতিষ্ঠানও ক্রেতাদের কাছ থেকে শপিং ব্যাগের অতিরিক্ত অর্থ আদায়ের জন্য উৎসাহিত হতে পারে। তাই অবিলম্বে আড়ংকে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় বন্ধের ব্যবস্থা নিতে হবে।

ভোক্তা অধিকার অধিদপ্তরকেও নির্দেশ দেওয়া হোক যেন বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পারে। এছাড়া ভবিষ্যতে সব ক্রেতাকে বিনামূল্যে পণ্য বহনের ব্যাগ প্রদান নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত