ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ « বাংলাখবর প্রতিদিন

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৬ | ১১:৩৬
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৬ | ১১:৩৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরররিজম সেন্টারের (এনসিটিসি) প্রধান জোসেফ কেন্ট পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রথম এবং সবচেয়ে জ্যেষ্ঠ সদস্য হিসেবে তিনি ইরানের যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন। পদত্যাগপত্রে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের এই পরিচালক লিখেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের জন্য কোনও আসন্ন হুমকি ছিল না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা ট্রাম্পের কাছে লেখা এক চিঠিতে জোসেফ কেন্ট বলেছেন, ‌‌‘‘বিবেকবোধের তাড়নায় আমি ইরানের ওপর চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান আমাদের দেশের জন্য আসন্ন কোনও হুমকি তৈরি করেনি। এটি স্পষ্ট, আমরা কেবল ইসরায়েল এবং তাদের শক্তিশালী লবির চাপে এই যুদ্ধ শুরু করেছি।’’

যুদ্ধবিষয়ক কিছু বিশেষজ্ঞ বলেছেন, বর্তমান আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোনও যুদ্ধ শুরু করার জন্য প্রতিপক্ষের পক্ষ থেকে ‘আসন্ন হুমকি’ থাকা আবশ্যক।

বিজ্ঞাপন

তবে জোসেফ কেন্টের পদত্যাগের বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা দেশটির জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগের এই খবরে বিস্ময় প্রকাশ করেছেন। কেন্ট ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গ্যাবার্ড আড়ালে রয়েছেন।

তিন সপ্তাহে পা রাখা এই যুদ্ধের বিষয়ে তুলশি গ্যাবার্ডও এখন পর্যন্ত জনসমক্ষে কোনও বিবৃতি দেননি। চলতি মাসের শুরুর দিকে ইরানের সঙ্গে লড়াইয়ে নিহত মার্কিন সৈন্যদের মরদেহ হস্তান্তরের সময় ছাড়া তাকে আর কোথাও দেখা যায়নি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত