রাজারহাটে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬ | ৭:৩৯
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬ | ৭:৩৯
Link Copied!

রাজারহাটে উপজেলা এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুক পোস্টে অপপ্রচার করছে মর্মে থানায় অভিযোগ করেছেন রাশেদুল ইসলাম। মূলত উপজেলার এনসিপি নেতা রাশেদুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রাশেদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার স্থায়ী বাসিন্দা ও পেশায় একজন সমাজ সেবক এবং রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত এই নেতা রাশেদুল ইসলাম।

রাজারহাট বাজার নামক স্থানে অবস্থান কালীন সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি ফেসবুক (সামজিক যোগাযোগ মাধ্যম), Post Code. নামে, আইডি থেকে রাশেদুল ইসলামের ছবি সংযুক্ত পূর্বক অপপ্রচার পোষ্ট দেওয়া হয়েছে। যাহাতে লেখা রাজারহাট সদর ইউনিয়নের ভিজিএফ চালের ১০০ স্লিপ নিয়ে বিক্রি করে ও শ্বশুর বাড়ীতে বিতরণ করলেন উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম।

বিজ্ঞাপন

অজ্ঞাতনামা ব্যক্তি এনসিপি নেতাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই পোষ্ট দিচ্ছে। যাহার লিংকhttps://www.facebook.com/profile.php?id-61559576099712

উল্লেখ্য যে, এই বিষয়ে সুনিদ্রিষ্ট তথ্য উপাত্ত না থাকায় আপাতত বিষয়টি রাজারহাট থানায় উপস্থিত হয়ে সাধারাণ ডাইরীভূক্ত করিয়া রাখছেন। এবং ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে/ প্রয়োজন সাপেক্ষে পুনরায় মামলা করার জন্য আবেদন করা হবে।

এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন মনে করছি। সেই সাথে উক্ত পোস্টে তার বিরুদ্ধে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর অভিযোগ উত্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, ওই পোস্টের মাধ্যমে তার সামাজিক মর্যাদা, পেশাগত সুনাম ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, প্রকাশিত পোস্টে যে অভিযোগগুলো আনা হয়েছে সে বিষয়ে তিনি সম্পূর্ণরূপে অবগত নন এবং অভিযোগগুলো বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে তিনি দাবি করেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত