যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান অবতরণের আবেদন প্রত্যাখ্যান করল শ্রীলঙ্কা « বাংলাখবর প্রতিদিন

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান অবতরণের আবেদন প্রত্যাখ্যান করল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২১ মার্চ, ২০২৬ | ৯:২২
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২১ মার্চ, ২০২৬ | ৯:২২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

শ্রীলঙ্কা-এর সরকার যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমানকে তাদের বেসামরিক বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে।

শুক্রবার (২০ মার্চ) পার্লামেন্টে তিনি বলেন, ৪ থেকে ৮ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলোকে দক্ষিণাঞ্চলের মত্তলা রাজাপাকসে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি চেয়েছিল। কিন্তু শ্রীলঙ্কার নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।

দিশানায়েকে জানান, একই সময়ে ইরান-ও তাদের তিনটি নৌযান শ্রীলঙ্কায় পাঠানোর অনুমতি চেয়েছিল, যা-ও প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি বলেন, দেশটি কোনো পক্ষের প্রতি ঝুঁকে না থেকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, যদি তারা এক পক্ষকে অনুমতি দিত, তবে অন্য পক্ষকেও দিতে হতো, যা দেশের কূটনৈতিক অবস্থানকে জটিল করে তুলত।

এর আগে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরান সংঘাত শুরুর পর আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি হয়, যার প্রভাব পড়ছে বিশ্ববাজারে। এই প্রেক্ষাপটে শ্রীলঙ্কা নিজেদের কৌশলগত অবস্থান থেকে সতর্ক সিদ্ধান্ত নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

দিশানায়েকে বলেন, শ্রীলঙ্কার লক্ষ্য হলো আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং কোনো ধরনের সামরিক উত্তেজনায় জড়ানো এড়ানো।

বিজ্ঞাপন

সূত্র: আল-জাজিরা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত