আপনারা পাশে থাকলে জিহাদ অব্যাহত রাখব: হাসনাত আব্দুল্লাহ « বাংলাখবর প্রতিদিন

আপনারা পাশে থাকলে জিহাদ অব্যাহত রাখব: হাসনাত আব্দুল্লাহ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ মার্চ, ২০২৬ | ১১:১৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ মার্চ, ২০২৬ | ১১:১৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আপনারা আমার পাশে থাকলে আমি অবৈধ মাটি লুটেরাদের বিরুদ্ধে জিহাদ অব্যাহত রাখব।”

তিনি বলেন, গোমতী নদীর মাটি লুটের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আপনারা জনগণই আমার শক্তি এবং প্রেরণার উৎস। যতদিন বেঁচে থাকবো অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি এবং লুটেরা চক্রের বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে।

শনিবার (২১ মার্চ) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর এলাকায় গোমতী নদীর মাটি লুটের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অবৈধ ইটভাটা বন্ধ ও গোমতী নদীতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি চলাকালে হঠাৎ উপস্থিত হন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং যে কোনো মূল্যে গোমতী নদীতে মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এছাড়া তিনি গোমতী নদীতে মাটিখেকো কয়েকজনের নাম জনসমক্ষে প্রকাশ করেন।

এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় হাসনাত আব্দুল্লাহ নিজেও গোমতী বাঁচাও, মাটি খেকোদের না বলুন, সঠিক নদীশাসন নিশ্চিত করো প্ল্যাকার্ড প্রদর্শনপূর্বক সম্মতি জানিয়ে প্রতিবাদ জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, এই গোমতী নদী এলাকার মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদী রক্ষা করা সবার দায়িত্ব। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে অবৈধভাবে মাটি কাটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি গোমতী নদীর মাটিখোকো লক্ষ্মীপুরের আজাদ মোল্লা, হেলাল, মিজান, নয়নসহ কয়েকজনের নাম প্রকাশ করেন। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কয়েকটি প্রভাবশালী চক্র গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত