তিতাস নদী রক্ষায় হোমনার ওয়াই ব্রিজে গ্রীন ভয়েসের ‘৫ কিলো ফান রান’ ও পুরস্কার বিতরণ « বাংলাখবর প্রতিদিন

তিতাস নদী রক্ষায় হোমনার ওয়াই ব্রিজে গ্রীন ভয়েসের ‘৫ কিলো ফান রান’ ও পুরস্কার বিতরণ

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২২ মার্চ, ২০২৬ | ৯:৩২
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২২ মার্চ, ২০২৬ | ৯:৩২
Link Copied!

কুমিল্লার হোমনায় তিতাস নদী রক্ষার দাবিতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে এক ব্যতিক্রমী ‘৫ কিলো ফান রান’ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২২ মার্চ) সকালে উপজেলার ঐতিহ্যবাহী ওয়াই ব্রিজে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

​পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর আয়োজনে এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক হুমায়ুন কবির সুমন-এর তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। ‘গ্রীন ভয়েস রানার্স’-এর ব্যানারে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​আয়োজকরা জানান, তিতাস নদী এই অঞ্চলের প্রাণ এবং ঐতিহ্যের প্রতীক। কিন্তু ক্রমবর্ধমান দখল ও দূষণে নদীটি আজ অস্তিত্ব সংকটে পড়েছে। তিতাসকে বাঁচাতে এবং পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে সোচ্চার ও সচেতন করতেই এই ফান রানের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

​দৌড় শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্যে হুমায়ুন কবির সুমন বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। তিতাস নদীকে দূষণমুক্ত ও আগের রূপে ফিরিয়ে আনতে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে গ্রীন ভয়েসের স্থানীয় নেতৃবৃন্দ, পরিবেশকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত