ডিপোগুলোতে পর্যাপ্ত তেল আছে, পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই: জ্বালানিমন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

ডিপোগুলোতে পর্যাপ্ত তেল আছে, পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই: জ্বালানিমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬ | ১০:২৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬ | ১০:২৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পেট্রোল পাম্পগুলোতে অযথা দীর্ঘ লাইন না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ডিপোগুলোতে পর্যাপ্ত তেল আছে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই।

আজ মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জ্বালানি মন্ত্রী বলেন, সরকার তেলের দাম বাড়ায়নি এবং সরবরাহও কমায়নি। তাই পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন ধরে জ্বালানি তেল সংগ্রহের কোন যৌক্তিকতা নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমিও জনগণের কাছে এবং যারা নাকি গাড়ি চালায় তাদের কাছে আমার একটা আহবান থাকবে যে আপনারা প্রয়োজনের বেশি তেল নিবেন না, সেক্ষেত্রে স্টক করলে ভিড় বাড়বে লাইন বাড়বে।

মন্ত্রী জানান, আমরা পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করছি। আমরা যতক্ষণ পারবো আমরা চেষ্টা করে যাব।

তিনি বলেন, গত বছর থেকে কিন্তু এই বছর আমরা ২৫শতাংশ বেশি তেল সরবরাহ করছি।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল। সে সময় আমাদের যে ডিপো গুলো আছে ডিপুগুলো বন্ধ ছিল। সেজন্য ডিপোগুলো থেকে তেল সরবরাহ করা হয় নাই। এজন্য হয়তোবা পেট্রোল পাম্প গুলোতে তেলের সল্পতা থাকতে পারে।

তিনি বলেন, তবে আজকে সকাল থেকে আবার ডিপো গুলো চালু হয়ে গেছে। পেট্রোল পাম্প তেল পাবে। তেলের জন্য পেট্রোল পাম্প গুলোতে লাইন দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না।

তিনি বলেন, আমি সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহবান জানাবো যে, আপনারা প্যানিক হবেন না এবং আপনার প্রয়োজনের বেশি তেল ক্রয় করে অযথা অস্থিরতা তৈরি করবেন না। প্রয়োজনের বেশি তেল নিলে স্টক করলে ভিড় বাড়বে লাইন বাড়বে।

মন্ত্রী বলেন, তেল আছে আমরা তেল দিয়ে যাচ্ছি। আপনাদের প্রয়োজনের বেশি তেল নিবেন না। আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। আশা করি এ সমস্যার সমাধান করতে পারব। তেল নিয়ে কোন সংকট হবে না।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত