মন্ত্রীর বউ এবং নিজেও মন্ত্রী হওয়ার শখ ছিল বাঁধনের! « বাংলাখবর প্রতিদিন

মন্ত্রীর বউ এবং নিজেও মন্ত্রী হওয়ার শখ ছিল বাঁধনের!

বিনোদন ডেস্ক
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ | ৩:৫৩
বিনোদন ডেস্ক
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ | ৩:৫৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জনপ্রিয় তারকা অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল তার। শুধু তাই নয়, নিজে মন্ত্রী হওয়ার ইচ্ছাও ছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা, যেখানে বাঁধন একজন মন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি প্রসঙ্গে কথা বলতে গিয়েই বাস্তব জীবনের ইচ্ছার কথা সামনে আনেন তিনি।

এ সময় নিজের ব্যক্তিজীবন নিয়ে বাঁধন বলেন, ‘আমি সবসময়ই খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কোনো বিষয় গোপন রাখতে পছন্দ করি না।

বিজ্ঞাপন

সেই জায়গা থেকে বলতে চাই, আমার দুটি ডিভোর্স হয়েছে। এখন প্রেম করছি। হয়তো ভবিষ্যতে বিয়েও করব।’ এরপর তিনি আরো বলেন, ‘একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল।

শুধু তাই নয়, নিজে মন্ত্রী হওয়ার ইচ্ছাও ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক ইচ্ছাই পরিবর্তন হয়েছে, যার জন্য আমি আনন্দিত। এখন আমার কাজের প্রতিই সব মনোযোগ।’

তানিম নূরের পরিচালনায় নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পে বিভিন্ন চরিত্রের জীবনের নানা দিক ফুটে উঠেছে।

বিজ্ঞাপন

এতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, শরিফুল রাজ, সাবিলা নূর, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা এবং নতুন মুখের একঝাঁক শিল্পী।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত