হোমনায় নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর ভাসমান লাশ উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

হোমনায় নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর ভাসমান লাশ উদ্ধার

রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬ | ৬:৩৭
রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬ | ৬:৩৭
Link Copied!

কুমিল্লার হোমনায় তিতাস নদী থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) হোমনা-বাঞ্ছারামপুর সংযোগ সেতুর নিচের নদীত থেকে ভাসমান লাশ টি উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত লাশটি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাইকারচর গ্রামের মো. শহীদ মিয়ার মেয়ে শামসুন্নাহারের (৪০)। পরিবারের সদস্যরা শারীরিক গঠন ও পরনের কাপড় দেখে প্রাথমিকভাবে লাশ টি শনাক্ত করেন। পরে শামসুন্নাহারের পিতা ঘটনাস্থলে এসে লাশটি তার মেয়ে শামসুন্নাহারের বলেই শনাক্ত করেন।

বিজ্ঞাপন

বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের স্থানীয়রা দুপুরে নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পরিবার সূত্রর জানা যায়, শামসুন্নাহার মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কয়েকবার পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মানসিক ভারসাম্য হারানোর পর ২০১৬ সালে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। তবে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

গত কয়েকদিন পূর্বে পাইকারচর নদীর ঘাটে গোসল করতে গিয়ে সে নদীর স্রোতের সাথে পানিতে তলিয়ে যায়। নদীতে তীব্র স্রোত থাকার কারনে স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। পরে আজ লাশটি ভেসে উঠে।

বিজ্ঞাপন

এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত