হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে: পানিসম্পদ মন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে: পানিসম্পদ মন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬ | ৯:৪০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬ | ৯:৪০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে সরকার দেশকে কতটুকু দিতে পারবে, সেটি দেখার জন্য দেশবাসী তাকিয়ে আছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত ‘সমন্বিত পানি ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রকল্পের টাকা লুট হতে পারবে না। বিন্দুমাত্র সুযোগ নেওয়া দেখলে সরকার সেটি গ্রহণ করবে না। হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে দেশকে কতটুকু দিতে পারব, সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিশ্বে পানি দিবস কতটা গুরুত্বপূর্ণ সেটি নিয়ে দেশবাসীকে অবগত করতে হবে। নিরাপদ পানির প্রাপ্যতা, পানি সংরক্ষণ, দূষণ, জলবায়ু পরিবর্তন এইগুলোকে মাথায় রেখে নিরাপদ পানি নিশ্চিত করতে হবে। নিরাপদ পানি নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, পানির গুরুত্ব অনুধাবন করা, নিরাপদ পানি এবং স্যানিটেশনের ওপর বিশেষ আলোচনা করাই আজকের দিবসের উদ্দেশ্য। বাংলাদেশের পানির ওপর করণীয় কী, তা বিশেষজ্ঞদের কাছ থেকেই আসবে, দেশ তাদের কাছ থেকেই অনেক কিছু পাচ্ছে এবং পাবে। জ্ঞান, গভীরতা, প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। পানিই জীবন এটি খুবই বাস্তবিক কথা। বন্যা, খরায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। বিশেষজ্ঞদের এই চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করতে হবে।

সরকারের গৃহীত খাল খনন কর্মসূচির প্রসঙ্গ টেনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এই মুহূর্তে খাল খনন কর্মসূচি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৮১ সাল পর্যন্ত যে কর্মসূচি চলছিল তা পুনরায় শুরু করতে যাচ্ছি। খাল খনন কর্মসূচি করতে গিয়ে সঠিক খাল বাছাই করলাম কিনা সেটি নির্ধারণ করতে হবে বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের। সমন্বয় যদি না থাকে যতই প্রতিজ্ঞা করি কাজ হবে না, সজাগ ও সতর্ক হতে হবে।

মন্ত্রী বলেন, দক্ষ ও সঠিক লোকবল লাগবে। আগামী ৫ বছরে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব। দীর্ঘদিন দেশ অন্ধকারে ছিল, হঠাৎ করে ক্ষমতায় আসি নাই। ১৭ বছরের ত্যাগ, জুলাই আন্দোলন, খুন গুম অতিক্রম করতে হয়েছে। এই সরকারের আমলে পানি সম্পদ মন্ত্রণালয়ে দুর্নীতি হতে পারবে না।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত