ভারতে কবরস্থান থেকে ৪১৪ গ্যাস সিলিন্ডার উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

ভারতে কবরস্থান থেকে ৪১৪ গ্যাস সিলিন্ডার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬ | ১০:৫২
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬ | ১০:৫২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভারতের হায়দরাবাদের একটি কবরস্থান থেকে লুকিয়ে রাখা ৪১৪টি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক সরবরাহ সংকটকে কাজে লাগিয়ে একটি চক্র এসব সিলিন্ডার মজুত করে কালোবাজারে বিক্রির পরিকল্পনা করছিল।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইরানকে ঘিরে চলমান পরিস্থিতির কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে সিলিন্ডার মজুত করছে।

বিজ্ঞাপন

কর্মকর্তা সুজাতা শর্মা বলেন, সম্প্রতি দেশজুড়ে প্রায় ২ হাজার ৬০০টি অভিযান চালানো হয়েছে, যার মধ্যে প্রায় ৭০০টি সিলিন্ডার জব্দ করা হয়েছে। এরই অংশ হিসেবে হায়দরাবাদের একটি কবরস্থানে বিপুল পরিমাণ সিলিন্ডার পাওয়া যায়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া সিলিন্ডার ও সংশ্লিষ্ট যানবাহনের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ রুপি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত