হোমনার ঝগড়ার চরে তিতাস নদীর ওপর সেতু নির্মাণের দাবি « বাংলাখবর প্রতিদিন

ডিও লেটার দিলেন এমপি সেলিম ভূঁইয়া

হোমনার ঝগড়ার চরে তিতাস নদীর ওপর সেতু নির্মাণের দাবি

রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬ | ৮:০৮
রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬ | ৮:০৮
Link Copied!
নদীর বর্তমান অবস্থা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের বিচ্ছিন্ন জনপদ ঝগড়ারচর গ্রামবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রাণের দাবি গোমতী নদীর ওপর একটি সেতু নির্মাণ। এই জনদাবি পূরণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আধাসরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন কুমিল্লা-০২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।

​সংসদ সদস্যের স্বাক্ষরিত ওই পত্রে জানানো হয়, হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রামটি ভৌগোলিকভাবে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। নদীপথ ছাড়া এই গ্রামে যাতায়াতের বিকল্প কোনো সহজ পথ নেই।

বর্তমানে গ্রামটির বাসিন্দাদের উপজেলা সদরে আসতে হলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ওপর দিয়ে সড়কপথে প্রায় ১৫ কিলোমিটার পথ ঘুরে আসতে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল। বিশেষ করে এলাকার দরিদ্র মানুষ ও অসুস্থ রোগীদের জন্য এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

​চিঠিতে এমপি সেলিম ভূঁইয়া উল্লেখ করেন, উপজেলার ঘাগুটিয়া লঞ্চঘাট থেকে ঝগড়ার চর পর্যন্ত তিতাস নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হলে হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। এটি কেবল যাতায়াত ব্যবস্থাই সহজ করবে না, বরং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​এলাকাবাসীর দীর্ঘদিনের এই জোরালো দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সেতুটি নির্মিত হলে ঝগড়ার চরসহ পার্শবর্তী বাঞ্ছারামপুর উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে। যার ফলে আশপাশের কয়েক হাজার মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত