ট্রাম্পের চরম হুমকির পরেই জয়শঙ্করকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন « বাংলাখবর প্রতিদিন

ট্রাম্পের চরম হুমকির পরেই জয়শঙ্করকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬ | ৮:১৫
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬ | ৮:১৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মঙ্গলবারের মধ্যে চুক্তি না করলে ইরানে সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎকেন্দ্র আর সেতু দিবস, সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে, এরকম আর হয়নি। এখনি (হরমুজ) প্রণালি খুলে দাও, পাগলা বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে- শুধু দেখো, আল্লাহর কাছে দোয়া করো।

ট্রাম্পের এমন হুমকির পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোববার জয়শঙ্কর লিখেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ফোন পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

তবে দুই নেতার আলোচনা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। জয়শঙ্করের সঙ্গে ফোনালাপের কথা নিশ্চিত করেছে ভারতে নিযুক্ত ইরান দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে শুধু বলা হয়েছে, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর জয়শঙ্কর জানান তিনি মধ্যপ্রাচের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন। এসব নেতার মধ্যে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানি।

বিজ্ঞাপন

তবে এসব রাষ্ট্রপ্রধানের সঙ্গে জয়শংকরের কী আলাপ হয়েছে- তা নিয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত