হরমুজ খোলা নিয়ে ট্রাম্পকে ইরানের ব্যঙ্গ, চাবি তো নেই! « বাংলাখবর প্রতিদিন

হরমুজ খোলা নিয়ে ট্রাম্পকে ইরানের ব্যঙ্গ, চাবি তো নেই!

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬ | ১০:৫৬
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬ | ১০:৫৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া নিয়ে বারবার হুমকি দেয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছে ইরান। রসিকতার সুরে তারা বলেছে, গুরুত্বপূর্ণ এই নৌপথের ‘চাবি হারিয়ে গেছে’।

সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া ব্যঙ্গাত্মক কয়েকটি পোস্টে জিম্বাবুয়েতে অবস্থিত ইরানের দূতাবাস জানায়, তারা ‘চাবি হারিয়ে ফেলেছে’। একইভাবে দক্ষিণ আফ্রিকায় ইরানের মিশন মজার ছলে লিখেছে, ‘চাবিটা ফুলের টবের নিচে। শুধু বন্ধুদের জন্য খোলা।’

এর মাধ্যমে মূলত, তেহরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, নইলে কঠোর সামরিক পদক্ষেপ নেয়া হবে এমন আল্টিমেটাম দেয়ায় ট্রাম্পকে বিদ্রূপ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ট্রাম্প কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান যদি মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় না খোলে, তবে ইরানের অবকাঠামোর ওপর ধ্বংসাত্মক হামলা চালানো হবে।

তিনি আরও সতর্ক করেন, বৈশ্বিক তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণালীটি পুনরায় চালু না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ইসরায়েল, উপসাগরীয় অঞ্চল এবং এর বাইরেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে ইরান সতর্ক করে বলেছে, তাদের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলে তারা পাল্টা ‘ধ্বংসাত্মক’ জবাব দেবে। একই সঙ্গে জ্বালানি স্থাপনা ও শহরসহ আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান।

এই যুদ্ধে ইতোমধ্যেই হাজারো মানুষ নিহত হয়েছেন, সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত