ইসরায়েলে হামলার হুমকি এরদোয়ানের « বাংলাখবর প্রতিদিন

ইসরায়েলে হামলার হুমকি এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৬ | ৯:৫৮
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৬ | ৯:৫৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

লেবাননে বোমাবর্ষণ অব্যাহত থাকলে ইসরায়েলে হামলার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ান। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘রক্ত ও ঘৃণায় অন্ধ’ বলে অভিযুক্ত করে বলেছেন, “আক্রমণ না করার কোনও কারণ নেই।” খবর টেলিগ্রাফের।

এরদোয়ান বলেন, “যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধে যদি পাকিস্তান মধ্যস্থতা না করতো তাহলে আমরা ইসরায়েলকে তার জায়গা দেখিয়ে দিতাম… যেমন আমরা লিবিয়া ও কারাবাখে প্রবেশ করেছি, তেমনি আমরা ইসরায়েলেও প্রবেশ করতে পারি। এটি না করার কোনও কারণ নেই।”

তুর্কি প্রেসিডেন্টের বক্তব্যটি এমন সময় এলো যখন কিনা তুরস্কের প্রসিকিউটররা নেতানিয়াহুসহ ইসরায়েলের ৩৫ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। যেখানে মোট সাড়ে চার হাজার বছরেরও বেশি কারাদণ্ডের আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের শীর্ষ নেতা ও কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, নির্যাতন এবং বেআইনিভাবে স্বাধীনতা হরণের অভিযোগ আনা হয়েছে।

তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক, যিনি তদন্ত শুরু হওয়ার সময় ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর ছিলেন, এই অভিযোগপত্রের প্রশংসা করে এটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন।

এই পদক্ষেপে ইসরায়েলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু লেখেন, “এরোদোয়ান নিজ দেশের কুর্দি নাগরিকদের গণহত্যা করেছেন।”

বিজ্ঞাপন

তুরস্কের অভিযোগপত্রে নাম থাকা ব্যক্তিদের একজন ইসরাইল কাৎজ। তুর্কি প্রধানমন্ত্রীকে ‘মুসলিম ব্রাদারহুডের একজন ব্যক্তি’ বলে বর্ণনা করেছেন তিনি। বলেন, “ইসরায়েল শক্তি ও দৃঢ়তার সঙ্গে নিজেদের রক্ষা করা অব্যাহত রাখবে এবং তার উচিত চুপচাপ বসে থাকা।” এরোদোয়ানের সমালোচনা করে ইতামার বেন গাভীর হিব্রু ভাষায় টুইট করে বলেন, “এরদোয়ান, তুমি কি ইংরেজি বোঝো?”, এরপর ইংরেজিতে যোগ করেন: “এফ—–ইউ।”

একসময় ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্ক ভালো ছিল। দু’দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্য ও ভ্রমণ সম্পর্ক ছিল। তবে, ইসরায়েল ও হামাসের সংঘাতের সময় সম্পর্কের দ্রুত অবনতি ঘটে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত