রাজারহাটে অবৈধ কীটনাশক জব্দ, ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা « বাংলাখবর প্রতিদিন

ভেজাল ঔষধ পুড়িয়ে ধ্বংস

রাজারহাটে অবৈধ কীটনাশক জব্দ, ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা

রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৬ | ৯:৫৬
রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৬ | ৯:৫৬
Link Copied!
জব্দকৃত ভেজাল কীটনাশক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে জব্দ করা বিপুল পরিমাণ অবৈধ বালাইনাশক ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। কৃষকের ফসল ও অর্থনীতিকে ঝুঁকিতে ফেলে কুড়িগ্রামের রাজারহাটে চলছিল অনুমোদনহীন ও ভেজাল কীটনাশকের রমরমা বাণিজ্য।

অবশেষে প্রশাসনের অভিযানে সেই চিত্র উন্মোচিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ বালাইনাশক, যা ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট এলাকার ‘রিসা বীজ ভান্ডার’ থেকে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ৬২৬টি অনুমোদনহীন পণ্য উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, কোম্পানিটির বাজারজাত ৭৪টি পণ্যের মধ্যে মাত্র ৮টির সরকারি অনুমোদন রয়েছে- যা স্পষ্টভাবে আইন লঙ্ঘনের প্রমাণ বহন করে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, ভেজাল ও অনুমোদনহীন কীটনাশকের ব্যবহার কৃষকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক করে তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত