রাজশাহীতে জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রি « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রি

সুরুজ আরিয়ান, রাজশাহী:
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৬ | ২:২১
সুরুজ আরিয়ান, রাজশাহী:
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৬ | ২:২১
Link Copied!

রাজশাহীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে তা বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।

তিনি জানান, অভিযানে রাকিবের কাছ থেকে ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। পরে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা তেল বাজারমূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে এবং জরিমানাসহ প্রাপ্ত অর্থ আগামী রোববার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, রাকিব হাসান ফিলিং স্টেশনের কিছু কর্মচারীর সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত পেট্রোল ও অকটেন সংগ্রহ করতেন। পরে সেগুলো ভবনের বেসমেন্টে মজুদ রেখে বাইকারদের কাছে প্রতি লিটার ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করতেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে এনএসআইয়ের রাজশাহী মেট্রো কার্যালয়ের সদস্যরা বেশ কিছুদিন ধরে নজরদারি চালিয়ে আসছিলেন। বৃহস্পতিবার রাতে সংস্থাটির এক সদস্য ক্রেতা সেজে তেল কিনতে গেলে রাকিব বিক্রিতে সম্মত হন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং মজুদকৃত তেল জব্দ করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, বেসমেন্টে থাকা বোতল ও জারের পরিমাণ দেখে ধারণা করা হচ্ছে, সম্প্রতি রাকিব প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল এভাবে অবৈধভাবে বিক্রি করেছেন। জ্বালানির অবৈধ মজুদ ও বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত