যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বললো ইরান « বাংলাখবর প্রতিদিন

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বললো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬ | ১১:২৫
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬ | ১১:২৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ইরান সরকারের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এবং পাকিস্তানের উচ্চপর্যায়ের অনুরোধের প্রেক্ষিতে ইরানের ওপর সম্ভাব্য হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে তিনি জানান, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পাশাপাশি ইরানি বন্দরগুলোতে মার্কিন সামরিক বাহিনীর অবরোধ কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে। মূলত একটি ঐক্যবদ্ধ শান্তি প্রস্তাবনা তৈরির সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন, বর্তমান ইরান সরকার মারাত্মকভাবে খণ্ড-বিখণ্ড হয়ে পড়েছে, যা আগে থেকেই অনুমেয় ছিল।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছেন যেন এখনই ইরানে কোনো হামলা চালানো না হয়। পাকিস্তানি নেতৃবৃন্দের এই আহ্বানে সাড়া দিয়ে ট্রাম্প ইরানের প্রতিনিধি ও নেতাদের একটি সম্মিলিত প্রস্তাব নিয়ে আসার জন্য সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে ট্রাম্প আরও স্পষ্ট করেছেন যে, হামলা স্থগিত থাকলেও মার্কিন সামরিক বাহিনী পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে। তিনি তার বাহিনীকে ইরানি বন্দরগুলোতে কঠোর অবরোধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ইরানের পক্ষ থেকে প্রস্তাব জমা দেওয়া এবং সেই আলোচনার কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গত কয়েকদিন ধরেই সংঘাত এড়াতে সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়ে আসছিলেন।

বিজ্ঞাপন

ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি আলোচনায় ইরানের অংশগ্রহণের বিষয়ে যখন অনিশ্চয়তা দেখা দিচ্ছিল, ঠিক তখনই ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তজনা নিরসনে নতুন এক কূটনৈতিক মোড় নিয়ে এলো।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত