উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ, তিন সদস্যের পরিচালনা কমিটি গঠন « বাংলাখবর প্রতিদিন

উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ, তিন সদস্যের পরিচালনা কমিটি গঠন

রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬ | ১১:০৩
রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬ | ১১:০৩
Link Copied!
নতুন কমিটি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের উলিপুরে রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে তিন সদস্যের একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই অস্থায়ী পরিচালনা কমিটি দায়িত্ব পালন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, পূর্বের আহ্বায়ক কমিটির নির্ধারিত মেয়াদ সম্প্রতি শেষ হয়ে যাওয়ায় সংগঠনের কার্যক্রম সচল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়। সংগঠনের সিনিয়র সদস্যদের সঙ্গে আলোচনা করে সাময়িকভাবে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাখাওয়াত হোসেন। অন্যান্য সদস্যরা হলেন মোঃ ওবাইদুল ইসলাম এবং মোঃ শাহিনুল ইসলাম লিটন।

নবগঠিত পরিচালনা কমিটির সদস্যরা জানান, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, সাংবাদিকদের মধ্যে ঐক্য ধরে রাখা এবং দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করাই তাদের প্রধান লক্ষ্য। তারা আরও বলেন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সকল সদস্যদের মতামত নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সংগঠনের সাধারণ সদস্যরাও দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে উলিপুর রিপোর্টার্স ইউনিটি আরও সক্রিয় ও গতিশীল ভূমিকা পালন করবে।

এদিকে, পরিচালনা কমিটি গঠনের ফলে সংগঠনের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে এবং সাংবাদিকদের বিভিন্ন পেশাগত বিষয়েও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত