নাটোরে যুবদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, মোটরসাইকেলে আগুন « বাংলাখবর প্রতিদিন

নাটোরে যুবদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, মোটরসাইকেলে আগুন

নাটোর প্রতিনিধি
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬ | ১১:১১
নাটোর প্রতিনিধি
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬ | ১১:১১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় এক যুবদল নেতার ভিডিও ছড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধরা প্রায় এক ঘণ্টা নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কদিমচিলান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শামসুজ্জামান দোহার সমর্থক এবং লালপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মজনু পাটোয়ারীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। কয়েকদিন আগে মজনুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশকে কেন্দ্র করে এই বিরোধ নতুন করে উত্তেজনা তৈরি করে। বিষয়টি নিয়ে হাসান আলী নামে একজন থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার পুলিশ তদন্তে আসে। এতে উত্তেজনা আরও বাড়ে এবং শুক্রবার দুপুরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বড়াইগ্রামের গুনাইহাটি গ্রামের রাশেদুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হন।

বিজ্ঞাপন

এ সময় নাটোর-পাবনা মহাসড়কের গোধড়া বাজার এলাকায় গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ এবং দুটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে জানতে শামসুজ্জামান দোহা এবং মজনু পাটোয়ারীকে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি তারা। এতে দুজনের বক্তব্য জানা যায়নি। তবে দোহার দলীয় পদ না থাকলেও তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচয় দেন বলে জানিয়েছেন স্থানীরা।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত