সুপ্রিম কোর্টে আ'লীগ সমর্থিত আইনজীবীদের বিক্ষোভ মিছিল « বাংলাখবর প্রতিদিন

সুপ্রিম কোর্টে আ’লীগ সমর্থিত আইনজীবীদের বিক্ষোভ মিছিল

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬ | ৯:৩০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬ | ৯:৩০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গণহারে মনোনয়নপত্র বাতিলের মাধ‍্যমে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীরা মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট ভবন প্রদক্ষিণ করেন। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আজই প্রথম প্রকাশ্যে মিছিল সমাবেশ করলেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

মিছিল শেষে তারা এক সমাবেশে মিলিত হন। মিছিল-সমাবেশে নেতৃত্ব দেন- অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট রবিউল আলম বুদু, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আম্বিয়া রেজা বুলবুলসহ অনেকে। এদিন শতাধিক আইনজীবী এই মিছিল ও সমাবেশে অংশ নেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট বারে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নজিরবিহীন, অগঠনতান্ত্রিক, অসাংবিধানিক, অবৈধ, স্বৈরাচারী ও প্রহসনমূলক।

জানা গেছে, আসন্ন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বারের তলবি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তাদের সবার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত