কলাবাগান থানার এসআই রাকিবুল নিখোঁজ « বাংলাখবর প্রতিদিন

কলাবাগান থানার এসআই রাকিবুল নিখোঁজ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ মে, ২০২৬ | ১২:৫৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ মে, ২০২৬ | ১২:৫৮
Link Copied!
ছবি সংগৃহীত: এসআই রাকিবুল হাসান সরকার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন কলাবাগান থানার এক উপপরিদর্শক (এসআই) কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই কর্মকর্তার নাম রাকিবুল হাসান সরকার (৩২)। রাত্রিকালীন ডিউটি করার কথা বলে কথা বলে থানা ভবনের ব্যারাক থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাত্রিকালীন ডিউটির কথা বলে সাদাপোশাকে ব্যারাক থেকে বের হন রাকিবুল। পরে চা খেয়ে আবার ব্যারাকে ঢোকেন। নাইট ডিউটি আছে বলে রাত পৌনে আটটার দিকে আবার সাদাপোশাকে ব্যারাক থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ।

এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, বের হওয়ার পর থেকেই রাকিবুলের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার সঙ্গে মোবাইল ফোন ও চার্জার থাকলেও এখন পর্যন্ত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং দেশের সব থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে।

নিখোঁজ এসআই রাকিবুল হাসানের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার সঙ্গে কোনো ধরনের পারিবারিক বিরোধ ছিল না। হঠাৎ করে নিখোঁজ হওয়ার ঘটনায় তারাও দুশ্চিন্তায় রয়েছেন।

পুলিশ জানিয়েছে, রাকিবুল সম্প্রতি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে বদলি হয়ে কলাবাগান থানায় যোগ দেন, প্রায় এক মাস আগে। এর আগে তিনি আয়কর বিভাগেও চাকরি করেছেন। নতুন কর্মস্থলে কাজের চাপ বা ব্যক্তিগত কোনো কারণে তিনি মানসিকভাবে চাপে ছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

থানার ওসি ফজলে আশিক জানান, রাকিবুল আগে আয়কর বিভাগে চাকরি করতেন। ওই চাকরি ছেড়ে তিনি সম্প্রতি পুলিশে যোগ দেন। এরপর তিনি পিবিআইতেও দায়িত্ব পালন করেন। এক মাস আগে তিনি কলাবাগান থানায় যোগ দেন। ব্যারাক থেকে বের হওয়ার সময় রাকিবের সঙ্গে সরকারি অস্ত্র ছিল না বলেও নিশ্চিত করেন তিনি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত