১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা « বাংলাখবর প্রতিদিন

১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৪ মে, ২০২৬ | ১০:০২
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৪ মে, ২০২৬ | ১০:০২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভোট গণনায় কারচুপি ও মারধরের অভিযোগ তুলে ১০০টিরও বেশি আসন লুট করা হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্র থেকে বের হওয়ার সময় তিনি এ অভিযোগ তোলেন। এরপর তিনি গাড়িতে উঠে কালীঘাটের বাসভবনের উদ্দেশে রওনা দেন। গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময়ও মমতাকে লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়।

এর আগে সোমবার দুপুরে যখন তিনি গণনাকেন্দ্রে প্রবেশ করছিলেন, তখনও বিজেপির কর্মী-সমর্থকেরা তার উদ্দেশে স্লোগান দিয়েছিলেন। সে সময় তার গাড়ির সামনে ‘চোর-চোর’ স্লোগান তোলা হয়েছিল। এবার গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময়ও তাকে একই স্লোগানের মুখে পড়তে হলো।

মমতা সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছানোর কিছু আগে গণনাকেন্দ্রের অদূরে একটি পেট্রল পাম্পে বসেছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। সেখানে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও উপস্থিত ছিলেন। পরে জানা যায়, পুলিশ তৃণমূল কর্মীদের সেখান থেকে উঠে যেতে বলে।

বিজ্ঞাপন

তবে ওই সময় তৃণমূলের রাজ্য সভাপতি সেখানে ছিলেন কিনা, তা স্পষ্ট নয়। এর কিছু পরেই এজেসি বোস রোড ধরে এগিয়ে আসা বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি শুরু হয়। পরে বিজেপির কর্মী-সমর্থকেরা তৃণমূলের জমায়েতস্থলে পৌঁছে যান। সেখানে তৃণমূল কর্মীদের পেতে রাখা চেয়ার ভাঙচুরেরও অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।

উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্র চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়। গণনাকেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা বৃদ্ধি করা হয়। এর মধ্যেই বিজেপি সমর্থকেরা মমতার বিরুদ্ধে ‘চোর-চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। গণনাকেন্দ্রের কাছে মোতায়েন পুলিশকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ওই বিজেপি সমর্থকদের সামাল দেওয়ার চেষ্টা করেন এবং তাঁদের সাখাওয়াত মেমোরিয়াল স্কুল চত্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যান।

উল্লেখ্য, ভবানীপুর আসনে মোট ২০ রাউন্ড গণনা হওয়ার কথা রয়েছে। প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত ২০টির মধ্যে ১২টি রাউন্ডের ফল ঘোষণা হয়েছে। গণনা পর্বে সকাল থেকেই ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রথম দিকে কখনও মমতা, আবার কখনও শুভেন্দু অধিকারী এগিয়ে ছিলেন। এরপরের বেশ কয়েকটি রাউন্ডে মমতা এগিয়ে যান। আবার কিছু রাউন্ডে শুভেন্দু ব্যবধান কমাতে শুরু করেন। সর্বশেষ পাওয়া খবরে, মমতার চেয়ে শুভেন্দু ৫৬৩ ভোটে এগিয়ে রয়েছেন। তবে এই আসনের গণনা শেষ হতে এখনও বেশ কিছু সময় লাগবে।

বিজ্ঞাপন

সূত্র: আনন্দবাজার

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত