হোমনায় তদন্তের নামে বৃদ্ধাকে ছাদে তুলে জিজ্ঞাসাবাদ, ভিডিও ভাইরালে সমালোচনার ঝড় « বাংলাখবর প্রতিদিন

হোমনায় তদন্তের নামে বৃদ্ধাকে ছাদে তুলে জিজ্ঞাসাবাদ, ভিডিও ভাইরালে সমালোচনার ঝড়

রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ৫ মে, ২০২৬ | ৯:৪৫
রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ৫ মে, ২০২৬ | ৯:৪৫
Link Copied!
অভিযুক্ত এসআই তাপস কুমার সরকার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনায় তদন্তের নামে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধাকে থানার ছাদে নিয়ে জিজ্ঞাসাবাদের অভিযোগ উঠেছে হোমনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) তাপস কুমার সরকারের বিরুদ্ধে। গত ৪ মে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, উপজেলার শ্রীমদ্দি গ্রামের মো. শহিদ উল্লাহর স্ত্রী শামসুল নেছা (৭৮) পারিবারিক বিরোধজনিত মারামারির ঘটনায় গত ২ মে হোমনা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাপস কুমার সরকার তাকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধা অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছেন। এ সময় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে হাতে সিগারেট নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে দেখা যায় এবং বলতে শোনা যায়, মামলা করে কী করবেন, আপনিই তো ঘটনাটি বাড়িয়েছেন। সামাজিকভাবে মিটমাট করে ফেলেন। কোর্টের বারান্দায় গেলে থাকবে না। এমন বক্তব্য জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী বৃদ্ধার অভিযোগ, তাকে থানার ছাদে ডেকে নিয়ে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করা হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কাছ থেকে এমন আচরণে তিনি ভীতসন্ত্রস্ত বলেও জানান।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত এসআই তাপস কুমার সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া জানান, ভিডিওটি তার নজরে এসেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত