রাজারহাটে ভন্ড পীরের পায়ে সিজদা’র ঘটনায় তোলপাড় « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে ভন্ড পীরের পায়ে সিজদা’র ঘটনায় তোলপাড়

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১৩ মে, ২০২৬ | ৯:৪৪
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১৩ মে, ২০২৬ | ৯:৪৪
Link Copied!
কথিত পীর আতাউর রহমান চিকা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে কথিত এক পীরের আস্তানায় ইসলাম বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং স্থানীয়দের বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, ছিনাই ইউনিয়নের আমিন বাজার সংলগ্ন এক বাড়িতে পরিচালিত ওই আস্তানায় প্রকাশ্যে একজন মানুষের পায়ে সিজদা করার মতো ঘটনা ঘটেছে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের দাবি, এধরনের কর্মকাণ্ড ইসলামের মৌলিক শিক্ষা ও আকীদার পরিপন্থী।

মুসলিম পরিচয় দাড়ি, টুপি লাগিয়ে মানুষের পায়ে সিজদা করার মতো ঘৃর্ণিত কর্মকাণ্ড মুসলিম ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং সমাজে বিভ্রান্তির সৃষ্টি করেছে। কথিত ওই ভন্ড পীরের নাম আতাউর রহমান চিকা বলে জানা গেছে।

বিজ্ঞাপন

অথচ দীর্ঘদিন ধরে সেখানে নানা ধরনের বিতর্কিত ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে এবং এলাকাজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। স্থানীয় মহিধর ওয়ার্ড সদস্য মোশাররফ হোসেনের ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ করেন তারা। ঘটনার বিষয়ে আতাউর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

ওয়ার্ড সদস্য মোশাররফ হোসেনের মুঠো ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার নামীয় ফেসবুক আইডি’তে আপত্তিকর পোস্টের স্ক্রিনশট পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় সচেতন মহল দ্রুত তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয়দের ভাষ্য,ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশীদ বলেন, এঘটনা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত