রাজারহাটে টানা বৃষ্টিতে রাস্তার বেহাল দশা, ধসে পড়লো গুরুত্বপূর্ণ সড়ক « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে টানা বৃষ্টিতে রাস্তার বেহাল দশা, ধসে পড়লো গুরুত্বপূর্ণ সড়ক

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১৪ মে, ২০২৬ | ১১:৪৮
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১৪ মে, ২০২৬ | ১১:৪৮
Link Copied!
ভাঙা রাস্তার দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে আসা পানিতে রাজারহাট উপজেলার উমর মজিদ ইউপির ৪নং ওয়ার্ডের ফকির হাট যাওয়া গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃষ্টির পানির তোড়ে রাস্তার বিছিন্ন হয়ে তৈরি হয়েছে মরণফাঁদ।

​সরেজমিনে দেখা গেছে, নাজিমখান টু ফরকেরহাট মহা সরকটিতে আব্দুল হাকিম এর বাড়ির পাশ দিয়ে ফকিরের হাট দিয়ে রাজারহাট উপজেলা সরকটি ১ কিলোমিটার সহ প্রায় বিভিন্ন স্হানের অংশ পুরোপুরি ধসে গেছে।

এই কাচা রাস্তাটি এখন অনেকটা কর্দমাক্ত নালায় পরিণত হয়েছে। এতে করে ওই পথ দিয়ে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

বিজ্ঞাপন

​স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির পানি জমে থাকায় গর্তের গভীরতা বোঝা যাচ্ছে না। ফলে মাঝেমধ্যেই রিকশা, সিএনজি ও মোটরসাইকেল উল্টে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহনেও স্থবিরতা নেমে এসেছে। ​

“রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সামান্য বৃষ্টি হলেই এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই কাঁচা রাস্তাটি আমরা দ্রুত এর মেরামত চাই।”

​এ বিষয়ে উমর মজিদ ইউপি পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়া মাত্রই জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করা হবে বলে তিনি আশ্বাস দেন এবং ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম মন্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি দ্রুত কাজটি সম্পূর করবেন।।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত