হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১৫ মে, ২০২৬ | ৯:২৮
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১৫ মে, ২০২৬ | ৯:২৮
Link Copied!

কুমিল্লার হোমনার রামকৃষ্ণপুরে “চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে রুখে দাড়ান এলাকার যুব সমাজকে বাঁচান” এই স্লোগানে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার চান্দেরচর ইউনিয়নের আল- খিদমাহ ফাউন্ডেশনে ও একতা যুব সংঘের আয়োজনে এবং সম্ভাব্য চান্দেরচর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আলী হোসেন এর নেতৃত্বে তাতুয়াকান্দি মাদ্রাসায় এ প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

এতে চান্দেরচর ইউনিয়নের তাতুয়াকান্দি, নিজগ্রাম ও কদুয়ারামপুর (রামকৃষ্ণপুর) এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধরণ অংশ গ্রহণ করে।

বিজ্ঞাপন

সভায় তাতুয়াকান্দি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাইনউদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন সম্ভাব্য চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আলী হোসেন, হযরত মাওলানা জালাল উদ্দীন, মাওলানা মোঃ আশরাফ আলী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ওসমান গনি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল কাদের মোল্লা, মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ। সভায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ ওয়ালী উল্লাহ।

এসময় বক্তারা বলেন, মাদক সমাজের জন্য ক্যান্সার। মাদকের ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের কিশোর, তরুণ ও যুব সমাজ মাদকের সাথে জড়িত হয়ে সমাজে নানা রকম অপরাধ মূলক কর্মকান্ড করে যাচ্ছে। মাদক শুধু একটি পরিবার কে ধ্বংস করে না মাদক পুরো একটি সমাজ ও দেশকে ধ্বংস করে। সমাজ কে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সবাইকে এখনই মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করতে হবে।

তারা বলেন, আমাদের এলাকায় কোন মাদক কারবারি ও মাদকসেবীদের স্থান নাই। যারা এসবের সঙ্গে জড়িত তাদের কে কঠোর হুশিয়ারি প্রদান করেন। মাদকের বিরুদ্ধে এলাকায় নিয়মিত কঠোর অভিযান পরিচালনা করবেন বলে তারা জানান। মাদক কারবারি ও মাদকসেবীদের সাথে কোন আপোষ নাই। তারা সমাজ ও দেশের শত্রু। মাদক কারবারি ও মাদকসেবিদের অতিদ্রুত ভালো পথে ফিরে আসার আহবান জানান তারা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত