বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ, ভোক্তার বিরোধিতা « বাংলাখবর প্রতিদিন

বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ, ভোক্তার বিরোধিতা

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি:
আপডেটঃ ২০ মে, ২০২৬ | ১১:০৪
মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি:
আপডেটঃ ২০ মে, ২০২৬ | ১১:০৪
Link Copied!
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত (১৭-২১ শতাংশ) বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি। পাশাপাশি উচ্চ ভোল্টেজের কিছু গ্রাহককে নিজেদের মধ্যে এনে খরচ কমিয়ে ভর্তুকির চাপ সামাল দেয়ার প্রস্তাবও দিয়েছে সংস্থাটি।

তবে এই প্রস্তাবের বিরোধিতা করেছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, সচেতন মহল এবং ভোক্তা অধিকার সংগঠনের নেতারা। তারা বলছেন, বিদ্যুতের দাম বাড়ানো হলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে এবং শিল্প খাত আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ‘গণশত্রুতে’ পরিণত হবে বলেও সতর্ক করা হয়েছে ভোক্তাপর্যায় থেকে।

বুধবার (২০ মে) রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি করে বিইআরসি। একই দিনে বিদ্যুতের সঞ্চালন খরচ বাড়ানোর জন্য পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) প্রস্তাবের ওপরও গণশুনানি হয়।

পিডিবির প্রস্তাবিত বৃদ্ধি অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের গড় পাইকারি দাম হবে ৮ টাকা ২৪ পয়সা থেকে ৮ টাকা ৫৪ পয়সা। বর্তমানে পাইকারি ইউনিটপ্রতি গড় মূল্যহার ৭ টাকা ০৪ পয়সা।

এদিন পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম শুনানিতে অংশ নিয়ে পাইকারি বিদ্যুতে ৩ শতাংশ সিস্টেম লস বিবেচনায় আনার দাবি জানান। পাশাপাশি বিদ্যমান ৪ শতাংশ হারে উৎসে কর মওকুফ করেও ভর্তুকির চাপ কিছুটা কমিয়ে আনা যায় বলে প্রস্তাব দেন তিনি।

মূল্যবৃদ্ধির প্রস্তাবে পিডিবি দাবি করেছে, বিদ্যুৎ খাতে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় অন্যান্য দামি জ্বালানির ব্যবহার বেড়েছে। বিদ্যুৎ খাতে সরবরাহ করা গ্যাসের দামও বেড়েছে। এইচএফওর মূল্যবৃদ্ধি পেয়েছে। আমদানি করা কয়লার দাম বেড়েছে। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে। বিতরণ পর্যায়ে বিদ্যুতের ব্যবহারের অনুপাত পরিবর্তন হওয়ায় গড় পাইকারি মূল্য শূন্য দশমিক ০৫ টাকা কমেছে। বিদ্যুৎ উন্নয়ন তহবিলে ইউনিটপ্রতি ১৫ পয়সা হারে স্থানান্তরকে উৎপাদন ব্যয় হিসাবে ধরা হয়েছে।

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এক নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। এর পর থেকে বিভিন্ন কারণে ব্যয় বাড়লেও আর দাম সমন্বয় করা হয়নি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত