​রাজারহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

​রাজারহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২ জুন, ২০২৬ | ৮:০৬
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২ জুন, ২০২৬ | ৮:০৬
Link Copied!
প্রতীকী ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় যৌতুকের দাবিতে, জান্নাত আক্তার মীম (১৯) নামের এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে পাষণ্ড স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। গত সোমবার জুন সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় উপজেলার রাজারহাট ইউনিয়নের চান্দামারী কবিরাজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

​বর্তমানে গুরুতর আহত ওই গৃহবধূ রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর পিতা মোঃ আব্দুল মান্নান (৫২) বাদী হয়ে রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে বিদ্যানন্দ ইউনিয়নের মন্দির টেংরাকুটি গ্রামের মোঃ আব্দুল মান্নানের মেয়ে জান্নাত আক্তার মীমের সাথে চান্দামারী গ্রামের মোঃ আনিছুর রহমানের ছেলে মোঃ শাহ আলম (২৩)-এর রেজিস্ট্রি মূলে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে বরের চাহিদা অনুযায়ী নগদ অর্থ, অটো রিকশাসহ যাবতীয় আসবাবপত্র যৌতুক হিসেবে প্রদান করা হয়।

বিজ্ঞাপন

​অভিযোগেসূত্রে জানা যায় , বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই ১নং আসামি শাহ আলম তার মা মোছাঃ ছালেহা বেগম (৪৫) ও বাবা মোঃ আনিছুর রহমান (৫০)-এর প্ররোচনায় মীমকে আরও মোটা অঙ্কের টাকা বাবার বাড়ি থেকে এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। এতে মীম অস্বীকৃতি জানালে তার ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। এমনকি তার ভরণপোষণও বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও বিবাদী পক্ষ তা অমান্য করে নির্যাতন আরও বাড়িয়ে দেয় এবং তালাকের হুমকি প্রদর্শন করে।

​সর্বশেষ গত সোমবার সকালে মীম শ্বশুরবাড়িতে সাংসারিক কাজ করার সময় শাহ আলম পুনরায় বাপের বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করে এবং বাড়ি থেকে চলে যেতে বলে। মীম এর তীব্র প্রতিবাদ করলে শাহ আলম ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে হাত-পা সহ শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফোলা ও রক্তাক্ত জখম করে। এ সময় ছালেহা বেগম ও আনিছুর রহমান মীমকে কিল-ঘুষি মেরে বাড়ি থেকে বের করে দেয় এবং ঘরে তালা লাগিয়ে প্রকাশ্যে প্রাণনাশের ও তালাকের হুমকি দেয়।

​পরে আহত মীম নিরুপায় হয়ে তার বাপের বাড়িতে চলে আসলে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী সাক্ষী মোঃ গোলজার হোসেন (৬০), মোছাঃ মমিনা বেগম (৩৫) ও মোঃ আলম মিয়া (৩৬) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

​এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের নিকট জানতে চাইলে তিনি জানান, অভিযোগপত্রটি পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত