রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ৭ জুন, ২০২৬ | ৮:০৯
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ৭ জুন, ২০২৬ | ৮:০৯
Link Copied!
খাদ্য গুদামে ধানের ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সরকারি খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষ্যে আয়োজিত লটারি প্রক্রিয়া নিয়ে স্থানীয় প্রকৃত চাষিদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা বলে ‘ডিজিটাল লটারি’ করা হলেও পর্দার আড়ালে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে মধ্যস্বত্বভোগী, অকৃষক এবং সিন্ডিকেটের সুবিধা পাইয়ে দিতে নানা অনিয়ম ও চাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে।

​উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা একাধিক ভুক্তভোগী কৃষকের দাবি খাদ্য গুদামে ধান বিক্রির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া থেকেই জটিলতা শুরু হয়। লটারির মাধ্যমে ৪১৭ বা ৪১৮ জন কৃষককে চূড়ান্তভাবে নির্বাচিত করা হলেও তালিকায় এমন অনেক নাম এসেছে যাদের নিজস্ব কোনো ফসলি জমি নেই কিংবা যারা বোরো চাষই করেননি এবং একই পরিবারের ৮/১০ জন তালিকাভুক্ত হয়েছেন। সেই সাথে একই নাম বিভিন্ন ইউনিয়নের তালিকায় দেখা যায়।

স্থানীয় প্রভাবশালী মধ্যস্বত্বভোগী ও চালকল মালিকদের পকেটভুক্ত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে ভুয়া আবেদন করানো হয়েছে। লটারিতে তাদের নাম আসার পর ব্যাকডোর দিয়ে সেই স্লিপ বা বরাদ্দ চড়া দামে সিন্ডিকেটের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

অনেক প্রান্তিক কৃষক অভিযোগ করেছেন, কৃষি কার্ড এবং যথাযথ প্রমাণাদি থাকা সত্ত্বেও ডাটাবেজে বা লটারির চূড়ান্ত তালিকায় তাদের নাম ওঠেনি। বাজারে ধানের দাম যখন কম, তখন সরকার নির্ধারিত ভালো মূল্যে (প্রতি কেজি ৩৬ টাকা দরে) ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় তারা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।

উমর মজিদ ইউপি’র হামিজ মিয়া(৭৫) বলেন, “হামরা দিনরাত কষ্ট করি ধান আবাদ করলং, আর গুদামোত ধান দিবার পাইলো না। লটারির নাম করি যারা জীবনে মাঠোত নামে নাই, বাহে তাগোরে নাম উঠছে! এইটা কেমন ডিজিটাল লটারি?”

​খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়ন থেকে মোট ২,১৬৮ জন কৃষক অনলাইনে আবেদন করেছিলেন। এর মধ্য থেকে ডিজিটাল লটারির মাধ্যমে ৪১৭/৪১৮ জন কৃষককে মনোনীত করা হয়, যেখানে প্রতিজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি গুদামে সরবরাহ করতে পারবেন।

বিজ্ঞাপন

​লটারি কার্যক্রমে স্বচ্ছতার দাবি জানিয়ে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, লটারি প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও ডিজিটাল পদ্ধতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO), কৃষি কর্মকর্তা এবং খাদ্য নিয়ন্ত্রকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এখানে ম্যানুয়ালি কোনো নাম যুক্ত বা বাদ দেওয়ার সুযোগ ছিল না।

​তবে মাঠ পর্যায়ের সচেতন মহলের মতে, লটারির সফটওয়্যার বা প্রক্রিয়া স্বয়ংক্রিয় হলেও আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই (Verification) প্রক্রিয়ায় গলদ ছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ কর্মকর্তাদের সঠিক তদারকি না থাকায় অকৃষক সহ ধান ব্যবস্যায়ীরা তালিকায় ঢোকার সুযোগ পেয়েছে, যা সামগ্রিক লটারি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।

এবিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) কে একাধিক বার কল দিলে কল রিসিভ হয়নি পরে, কৃষি অফিসার, সাইফুন্নাহার সাথী’র কাছে জানতে চাইলে তিনি বলেন, অনলাইনে আবেদন করছিলেন তো এবিষয়ে ফুড অফিসার বলতে পারবেন, পরে ফুড অফিসারের কাছে জানতে চাইলে তিনি জানান, ডিজিটাল লটারির মাধ্যমে এটি সম্পূর্ণ করা হয়েছে, এটিতে আমাদের কোন হাত নেই।

​অনিয়ম ও ডিজিটাল কারচুপির এই অভিযোগ তদন্ত করে প্রকৃত কৃষকদের তালিকা পুনর্মূল্যায়ন করার দাবি জানিয়েছেন রাজারহাটের সর্বস্তরের প্রান্তিক চাষিরা।

অন্যথায় সরকারের এই মহৎ উদ্যোগ কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে এবং প্রকৃত কৃষকের বদলে সিন্ডিকেটের পকেট ভারী হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত