মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনে মুখরিত রাজারহাটের খুদে বিজ্ঞানীদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শন অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনে মুখরিত রাজারহাটের খুদে বিজ্ঞানীদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শন অনুষ্ঠিত

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১২ জুন, ২০২৬ | ৫:৩৬
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১২ জুন, ২০২৬ | ৫:৩৬
Link Copied!

তারুণ্যের মেধা, নতুন উদ্ভাবন আর প্রযুক্তির ছোঁয়ায় কুড়িগ্রামের রাজারহাটে আজ অনুষ্ঠিত হয়েছে, দিনব্যাপী “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬”। উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষ্যে এই যুগোপযোগী মেলার আয়োজন করা হয়।

​জাঁকজমকপূর্ণ উদ্বোধন ও আলোচনা সভা শুক্রবার সকাল ১০:৩০ ঘটিকায় রাজারহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​বক্তারা বলেন, আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার বাইরে এসে বাস্তবমুখী ও বিজ্ঞানভিত্তিক গবেষণায় উদ্বুদ্ধ করতে এই আয়োজন প্রশংসনীয় ভূমিকা রাখবে। মেলায় প্রদর্শিত প্রকল্পসমূহ
​উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা ১১:৩০ টা থেকে শুরু হয় মূল আকর্ষণ—প্রকল্প প্রদর্শন। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় শিক্ষার্থীদের তৈরি নানা চমৎকার ও বাস্তবমুখী উদ্ভাবন।

বিজ্ঞাপন

প্রদর্শনীটিকে মূলত তিনটি ভাগে ভাগ করে শিক্ষার্থীরা নতুন নতুন ব্যবসায়িক মডেল ও প্রযুক্তিনির্ভর স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে, যা বর্তমান যুগের অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারে।

​বিজ্ঞান প্রকল্পের খুদে বিজ্ঞানীরা পরিবেশ দূষণ রোধ, স্মার্ট সিটি মডেল, স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা, রোবোটিক্স এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্পর্কিত নানা কার্যকরী ও সস্তা প্রযুক্তির মডেল প্রদর্শন করে এবং দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে ও সরকারি-বেসরকারি নাগরিক সেবা আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু চমৎকার আইটি ও অ্যাপসভিত্তিক আইডিয়া প্রদর্শন করে শিক্ষার্থীরা।

​প্রদর্শনীতে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, রাজারহাট কামিল মাদ্রাসা, রাজারহাট আদর্শ মহিলা কলেজ, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার শীর্ষস্থানীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অংশ নেয় এবং বিকেল ১২:৩০ ঘটিকায় গঠিত বিশেষজ্ঞ উপ-কমিটির মাধ্যমে উপস্থাপিত প্রকল্প ও আইডিয়াগুলোর উপযোগিতা, কার্যকারিতা ও অভিনবত্ব যাচাই করে মূল্যায়ন করা হয়। ​

বিজ্ঞাপন

পরবর্তীতে বিকেল ০১:০০ ঘটিকায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। চমৎকার ও সফল একটি আয়োজনের মধ্য দিয়ে বিকেল ০১:২০ ঘটিকায় অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

​উপস্থিত অভিভাবক ও দর্শনার্থীরা জানান, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থাকা বিজ্ঞান মনস্তত্ত্ব ও মেধা প্রকাশের জন্য এই Showcase কর্মসূচি অত্যন্ত কার্যকর একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত