বরগুনায় একদিনে ৫ লাশ উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

বরগুনায় একদিনে ৫ লাশ উদ্ধার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৪ জুন, ২০২৬ | ১২:০০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৪ জুন, ২০২৬ | ১২:০০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরগুনায় ২৪ ঘণ্টায় পৃথক স্থান থেকে দুই নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) সকালে বরগুনা সদর, পাথরঘাটা ও বামনা উপজেলা থেকে চারজন এবং শুক্রবার রাতে সদরের পাতাকাটা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আজ সকাল সাতটার দিকে সদরের লেমুয়া এলাকার কিসলু মিয়ার স্ত্রী কনা বেগমের (৩৪) ঝুলন্ত মরদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়। এসময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। সেখানে আত্মহত্যার কারণ হিসেবে স্বামীর দ্বিতীয় বিয়ের কথা উল্লেখ রয়েছে বলে পুলিশ জানায়।

এর কিছু সময় পর সকাল ১০টার দিকে নলী এলাকার নিজ বাসা থেকে ৯৩ বছরের বৃদ্ধা সালেহা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এদিকে শনিবার সকাল সাড়ে আটটার দিকে বরগুনার বামনার কলাগাছিয়া এলাকায় চাচার বাসা থেকে আবির হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এছাড়া শনিবার ভোর ৬টার দিকে পাথরঘাটার পৌর শহরের ইমান আলি সড়ক এলাকার নিজ বাসার সামনে থেকে রিকশাচালক মিজানুর রহমানের (৪৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিজানুর পাথরঘাটা পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত সফেজ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের স্বজনরা জানান, শুক্রবার রাতে নিজ বাসায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মিজানুর। শনিবার ভোরে স্থানীয়রা রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার সন্ধ্যায় সদরের বদরখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম করার জেরে পাতাকাটা এলাকায় গ্রামবাসীর গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী কালু ওরফে ইব্রাহিম ওরফে বস্তি কালু নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। কালুর নামে দেশের বিভিন্ন জায়গায় ১৪টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, শনিবার সকালে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শুক্রবার গণধোলাইয়ে নিহত এক চিহ্নিত সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করা হয়। এসব ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে বলেও জানান তিনি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, আমরা যখন মরদেহ উদ্ধার করেছি, তখন নিহত আবির হোসেনের কানে হেডফোন ছিল। আমরা তার মুঠোফোন জব্দ করেছি। বাকিটা তদন্ত করে বলা যাবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত