প্রধানমন্ত্রীর নির্দেশে ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ « বাংলাখবর প্রতিদিন

প্রধানমন্ত্রীর নির্দেশে ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৭ জুন, ২০২৬ | ৮:৩৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৭ জুন, ২০২৬ | ৮:৩৭
Link Copied!
অনলাইন ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আগামী তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালুর আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে আকস্মিকভাবে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করে তিনি এই আশ্বাস দেন।

মো. শাখাওয়াত হোসেন বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল করার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও চিকিৎসা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এছাড়া তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা নিতে গিয়ে তারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানতে চান।

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের বন্ধ থাকা ওয়ার্ডগুলো দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষাসহ যেসব চিকিৎসাসেবা বর্তমানে বন্ধ রয়েছে, সেগুলোও দ্রুত চালু করার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা দেশের জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করা হচ্ছে।

মো. শাখাওয়াত হোসেন বলেন, জনগণের কল্যাণের কথা বিবেচনা করে নতুন হাসপাতাল স্থাপন, প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় এবং জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যখাতে গতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

হাসপাতাল পরিদর্শনে ছোটোখাটো কিছু ত্রুটি পাওয়া গেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কয়েকজন চিকিৎসক নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত ছিলেন না। এছাড়া হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, গত ১৭ বছরে হাসপাতালের উন্নয়নে কার্যকর কোনো কাজ হয়নি। কাজ করলে জবাবদিহিতা থাকে, কিন্তু মানুষ যেন সেই বিষয়টিই ভুলে গিয়েছিল। জনগণের কাছে দায়বদ্ধ নেতৃত্ব ক্ষমতায় ছিল না। যারা রাতের অন্ধকারে ভোট নিয়ে ক্ষমতায় এসেছে, তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল না। আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছি এবং প্রধানমন্ত্রী আমাদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা কাজ করছি।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগে অনিয়ম ও ফলাফল স্থগিতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. শাখাওয়াত হোসেন বলেন, দেশের বিভিন্ন জেলায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যেসব নিয়োগে অনিয়ম হয়েছে সেগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।

এ সময় সেখানে উপস্থিত হন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন এবং সিভিল সার্জন ডা. এস. এম. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত