পর্যাপ্ত প্রমাণ পেলে আহমেদ জোবায়েরকে মানবতাবিরোধী মামলায় আসামি করা হবে: চিফ প্রসিকিউটর « বাংলাখবর প্রতিদিন

পর্যাপ্ত প্রমাণ পেলে আহমেদ জোবায়েরকে মানবতাবিরোধী মামলায় আসামি করা হবে: চিফ প্রসিকিউটর

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৩ জুন, ২০২৬ | ১:৪৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৩ জুন, ২০২৬ | ১:৪৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বেসরকারি সময় টেলিভিশনের বিতর্কিত সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের বিরুদ্ধে বিভিন্ন তথ্য–প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে আসছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, পর্যাপ্ত তথ্য–প্রমাণ পাওয়া গেলে মানবতাবিরোধী অপরাধের মামলায় আহমেদ জোবায়েরকে আসামি করা হতে পারে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে আজ সোমবার (২৩ জুন) দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এ কথা বলেন।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় অন্য আসামিদের সঙ্গে গ্রেপ্তার আছেন দু’জন সাংবাদিক। তাঁরা হলেন- একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বিতর্কিত মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক তুমুল সমালোচিত ফারজানা রুপা।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটরকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, আপনি বলেছেন কে কোন পেশায় সেটা দেখার বিষয় না। গণমাধ্যমকর্মী কয়েকজন মানবতাবিরোধী অপরাধের মামলায় এসেছেন। আরও কয়েকজন গণমাধ্যমকর্মী আসতে পারেন- এ রকম আভাস সাংবাদিকেরা পেয়েছেন, আপনিও বলেছিলেন।

এই প্রশ্নের জবাব দিতে গিয়ে সময় টেলিভিশনের সাবেক এমডি আহমেদ জোবায়েরের প্রসঙ্গ টানেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন আহমেদ জোবায়ের।

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, ইতিমধ্যে আহমেদ জোবায়ের গ্রেপ্তার হয়েছেন। হেফাজতে ইসলামের মামলায় তাঁর সংশ্লিষ্টতা আছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। যদি তাঁর সংশ্লিষ্টতা থাকে, তাহলে তাঁর বিরুদ্ধেও ট্রাইব্যুনালে প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করা হবে। হেফাজত ছাড়াও আহমেদ জোবায়ের আরও কোনো কিছুতে জড়িত আছেন কি না, সেটাও বিচার–বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আমিনুল ইসলাম বলেন, আহমেদ জোবায়েরের বিরুদ্ধে বিভিন্ন তথ্য–প্রমাণ তাঁদের কাছে আসছে। তাঁরা সেটি যাচাই–বাছাই না করে এখনই কোনো আইনগত ব্যবস্থায় যাচ্ছেন না। তবে তাঁরা যদি সাফিসিয়েন্ট এভিডেন্স বা সাফিসিয়েন্ট কানেকশন (পর্যাপ্ত তথ্য–প্রমাণ ও সংশ্লিষ্টতা) থাকে, তাহলে তাঁকে (আহমেদ জোবায়ের) ট্রাইব্যুনালে আনা হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত