রাজারহাট নির্বাচন অফিস যেন ভোগান্তির কেন্দ্রবিন্দু: দিনের পর দিন ঘুরছেন সাধারণ মানুষ, মিলছে না কোন সেবা « বাংলাখবর প্রতিদিন

রাজারহাট নির্বাচন অফিস যেন ভোগান্তির কেন্দ্রবিন্দু: দিনের পর দিন ঘুরছেন সাধারণ মানুষ, মিলছে না কোন সেবা

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৩ জুন, ২০২৬ | ১১:২৯
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৩ জুন, ২০২৬ | ১১:২৯
Link Copied!
ভুক্তভোগীদের অপেক্ষার ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাচন অফিসে সেবা নিতে এসে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন রাজারহাটের সাধারণ মানুষ। জাতীয় পরিচয়পত্র (NID) সংশোধন, নতুন ভোটার হওয়া কিংবা হারিয়ে যাওয়া কার্ড তুলতে এসে দিনের পর দিন অফিস আর কম্পিউটারের দোকানে দৌড়াতে হচ্ছে রাজারহাট উপজেলার সাধারণ মানুষ।

​ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার নির্বাচন অফিসার ‘মাহবুবা রহমান’ আশার পর থেকে ভোগান্তি শুরু হয়েছে এবং সেই সাথে নানান তালবাহানা বা অজুহাতের করণে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে পৌঁছেছে।
​
​সরেজমিনে রাজারহাট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে দেখা যায়, দূর-দূরান্ত থেকে আসা শত শত মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকেই সকাল থেকে এসে বিকেল পর্যন্ত অপেক্ষা করেও কোনো সমাধান পাচ্ছেন না। ​নতুন ভোটার, নাম এবং বয়স সংশোধন নিয়ে জটিলতার কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নাম, নতুন ভোটার সহ বাবা-মায়ের নাম বা বয়স সংশোধন করতে এসে। প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার পরও মাসের পর মাস ফাইল আটকে রাখার অভিযোগ রয়েছে।

সেবাগ্রহীতাদের অভিযোগ, অফিসে গেলেই প্রায় সময় “সার্ভার ডাউন” বা “লিংক নেই” এটা ওটা কাগজ আনতে বলে ফিরিয়ে দেওয়া হয়। ফলে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দিনমজুর ও দূর থেকে আসা সাধারণ পুরুষ সহ নারীদের যাতায়াত খরচ ও সময় দুটোই নষ্ট হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, সরাসরি অফিসে গেলে কাজ হতে মাসের পর মাস লেগে যায়। কিন্তু আগের নির্বাচন অফিসার স্যারের সময় কোন হয়রানি হতাম না বলে অনেকেই জানান। এখন অনেক কাগজ সহ এতদিন লাগে কেন?

বিজ্ঞাপন

​অফিসে আসা উমর মজিদ ইউনিয়নের এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সামান্য বানানের ভুল সংশোধনের জন্য তিন মাস ধরে ঘুরছি। প্রতিবারই বলা হয় আজ হবে না, কাল আসেন। আমরা গরিব মানুষ, কামাই ফেলে কতদিন এভাবে আসা যায়?” আরেক সেবাগ্রহীতা জানান, “অনলাইনে আবেদন করার পরও অফিসে এসে টেবিলে টেবিলে ঘুরতে হয়। সাধারণ মানুষের কষ্টের যেন কোনো দাম নেই এখানে।”
​
স্থানীয় সচেতন নাগরিক ও সুধী সমাজের প্রতিনিধিরা বলছেন, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা বলা হলেও রাজারহাট নির্বাচন অফিসের চিত্র উল্টো। এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের এই ভোগান্তি কমবে না।

​এলাকাবাসীর জোর দাবি, জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন অতি দ্রুত রাজারহাট উপজেলা নির্বাচন অফিসার মাহবুবা রহমানকে বদলি করে অন্য কোন ভাল একজনকে দায়িত্ব দেওয়ার দাবী জানান এবং দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

এ বিষয়ে জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা জনাব রবিউল আলম এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি তদন্ত করেছি কিন্তু কোন বক্তব্য দিতে পারবো না। এবং সেই সাথে নির্বাচন অফিসার মাহবুবা রহমানের বক্তব্য চাইলে তিনিও জানান, স্যারের অনুমতি ছাড়া বক্তব্য দিতে পারবো না।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত