রাজারহাটে ১২ বছরের শিশু, ৬০ বছরের বৃদ্ধের ধর্ষণের চেষ্টা: গণধোলাই দিয়ে থানায় সোপর্দ « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে ১২ বছরের শিশু, ৬০ বছরের বৃদ্ধের ধর্ষণের চেষ্টা: গণধোলাই দিয়ে থানায় সোপর্দ

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৫ জুন, ২০২৬ | ১১:৪৬
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৫ জুন, ২০২৬ | ১১:৪৬
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউপি’তে ১২ বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে আইয়ুব আলী কবিরাজ (৬০) নামের বৃদ্ধকে আটক করে থানায় সোর্পদ করেছে স্থানীয়রা।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার নাজিমখান ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাজিমখান ইউপির ১নং রতিরাম ওয়ার্ডের কন্যা(১২)কে একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের মৃত্যু নছরউদ্দিনের ছেলে আইয়ুব আলী(৬০) শিশুটিকে তার বাড়িতে নিয়ে আসে।

বিজ্ঞাপন

এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। মেয়েটির আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত আইয়ুব আলীকে হাতে-নাতে আটক করে।

পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে গণধোলাই দিয়ে রাজারহাট থানায় পুলিশের নিকট সোর্পদ করেন। পাশবিক নির্যাতনের শিকার শিশুটির পরিবার জানান, মাদরাসা যাওয়া-আসার সময় শিশুটির সঙ্গে ওই বৃদ্ধ নানা-নাতনি সম্পর্ক তৈরি করেছিল।

সেই সুবাধে আজ(বুধবার) দুপুরে হয়তো শিশুটিকে তার ফাঁকা বাড়িতে নিয়ে যায়। ঘটনাটি মহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে।

বিজ্ঞাপন

এ ঘটনায় রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ জানিয়েছেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত