স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৫ জুন, ২০২৬ | ৪:১৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৫ জুন, ২০২৬ | ৪:১৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। গ্রেপ্তার ওই নারী সিদ্ধিরগঞ্জের কদমতলী বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ওই নারীর বিরুদ্ধে যৌতুক দাবি ও সংশ্লিষ্ট অভিযোগ এনে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন তার স্বামী। মামলার কার্যক্রম চলাকালে আদালতে অভিযুক্তের উপস্থিতি নিশ্চিত না হওয়ায় তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

বিজ্ঞাপন

আদালতের ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে কদমতলী এলাকার নিজ বাড়ি থেকে ওই নারীকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ওই নারীর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর অংশ হিসেবে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। আদালত পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করবেন।

পুরুষ কর্তৃক যৌতুক মামলা প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ইয়াসিন হোসেন বলেছেন, যৌতুক নিরোধ আইন অনুযায়ী কোনো পক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে এবং আদালত প্রয়োজন মনে করলে নারী বা পুরুষ-উভয়ের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ফলে মামলার অভিযোগ, সাক্ষ্য-প্রমাণ ও আদালতের নির্দেশনার ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারা অনুযায়ী, বিয়ের সময়, আগে বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালীন বিয়ের এক পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যপক্ষের নিকট যৌতুক দাবি করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত