সরকারি জমি দখল, মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থান সেলিম ভূঁইয়া এমপির « বাংলাখবর প্রতিদিন

সরকারি জমি দখল, মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থান সেলিম ভূঁইয়া এমপির

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২৫ জুন, ২০২৬ | ৮:৩৫
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২৫ জুন, ২০২৬ | ৮:৩৫
Link Copied!

কুমিল্লার হোমনায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় মূখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি বলেন, হোমনায় মাদক, জুয়া ও অপরাধ দমনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শুধু মাদকসেবীদের গ্রেপ্তার করলেই হবে না, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে।

তিনি মাদক ও অপরাধ বিরোধী কার্যক্রমে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলের নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে মাদকাসক্তদের বাবা, মা ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে সমন্বিতভাবে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

সভায় তিনি মনিপুরের ট্রিপল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার, সাব-রেজিস্ট্রি অফিসসহ সদর এলাকার সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনের বিষয়েও আলোচনা করেন। হোমনা-দুলালপুর রাস্তা মেরামতের বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত