ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো « বাংলাখবর প্রতিদিন

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৭ জুন, ২০২৬ | ২:৫০
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৭ জুন, ২০২৬ | ২:৫০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বুরকিনা ফাসো। এর মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্কে তিক্ততা প্রকট আকার ধারণ করল।

আল জাজিরার প্রতিবেদন অনযায়ী, শুক্রবার (২৬ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, ‘বুরকিনা ফাসো সরকার ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’

২০২২ সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানের মাধ্যমে বুরকিনা ফাসোর ক্ষমতায় আরোহণ করেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়োরে। তার সরকার শুরু থেকেই পশ্চিমা দেশগুলো এবং বিশেষ করে ফ্রান্সের বিরুদ্ধে কঠোর নীতি অনুসরণ করছে।

বিজ্ঞাপন

টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে ফ্রান্সের বিরুদ্ধে ধারাবাহিকভাবে তাদের স্বার্থের পরিপন্থী কাজ করার অভিযোগ এনেছে বুরকিনা ফাসো।

দেশটির যোগাযোগমন্ত্রী গিলবার্ট ওয়েদ্রাওগো বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেয়ার জন্য যে পরিবেশ প্রয়োজন, তা এখন অনুপস্থিত।’

তিনি জানান, প্যারিসের সঙ্গে সম্পর্ক গভীরভাবে পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফ্রান্সের বিরুদ্ধে ‘নব্য-ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষার’ অভিযোগ এনে তিনি বলেন, ‘যারা আমাদের দেশ ও পুরো সাহেল অঞ্চলকে শোকের সাগরে ভাসাচ্ছে, সেসব সন্ত্রাসীদের সক্রিয়ভাবে সমর্থন দিচ্ছে ফ্রান্স।’

বিজ্ঞাপন

গত জানুয়ারিতে বুরকিনা ফাসোর সামরিক সরকার আনুষ্ঠানিকভাবে সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করে এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ পশ্চিম আফ্রিকার এই দেশটির গণতন্ত্রের জন্য এক বড় ধাক্কা।

স্থলবেষ্টিত বুরকিনা ফাসো বর্তমানে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। এসব গোষ্ঠী দেশটির উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চল দখল করেছে। এই গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে আল-কায়েদা সমর্থিত জামায়াত নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) এবং ইসলামিক স্টেট সাহেল প্রভিন্স (আইএসএসপি)।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত